মেহেরপুরের মুজিবনগর সীমান্তে চার জনকে পুশইন করেছে বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ একই পরিবারের ৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শুক্রবার দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫ নং এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে চার জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এরা হলে- চাঁদপুর জেলার হাজিগঞ্জের রতন হোসেন ও তার স্ত্রী রাবেয়া আক্তার, শিশু কন্যা হাবিবা খাতুন এবং ১ মাস বয়সী শিশু পুত্র ইমাম হোসাইন।

রতন হোসেন জানান, ২০২২ সালের অক্টোবর মাসে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যায়। সেখানে রাজ মিস্ত্রির জোগালের কাজ করতেন তিনি। কয়েকদিন আগে তাদেরকে পুলিশ আটক করে বিএসএফর কাছে হস্তান্তর করে।

বিজিবি মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্প ইন্সেপেক্টর ধর্মেন্দর কুমার পান্ডের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৪ বাংলাদেশীকে ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে ফেরত পাঠানো হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে স্বস্তি প্রকাশ

সিরাজগঞ্জে যমুনা সেতু ছয়দিনে দুই লাখ ১৬ হাজার ১৩৬ টি যানবাহন পারাপার

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদ যাত্রায় ছয়দিনে যমুনা সেতু দিয়ে দুই লাখ ১৬ হাজার ১৩৬ টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৮৮

বেলকুচিতে বিএনপির উঠান বৈঠক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌরসভার ৭নং ওয়ার্ডের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বাদ এশা মুকুন্দগাতী পশ্চিমপাড়াস্থ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে ৩ লাখের বেশি গুলি ছোড়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে সারাদেশে ৩ লাখ ৫ হাজার ১১ রাউন্ড গুলি ব্যবহার করেছিল পুলিশ। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই ব্যবহার

নির্বাচনের ফল শান্তভাবে গ্রহণ করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.

নিজের বিরুদ্ধেই বিক্ষোভে উপস্থিত নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির