মেসি-দিবালা-মাার্তিনেজকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

ঠিকানা টিভি ডট প্রেস: কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে এক পা দিয়ে রাখলো স্ক্যালোনির শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হাতে আছে আরও পাঁচ ম্যাচ। যেখান থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই তারা নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

শনিবার (২২ মার্চ) ভোরে বাংলাদেশ সময় সাড়ে ৫টায় সেন্টেনারিও স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়। এ জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তেরা।

এর আগে প্রস্তুতিটা একদম খারাপ হলো না স্কালোনির দলের। আলমাদার গোলটি ছাড়া তেমন আকর্ষণীয় ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা। চোটের কারণে লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, পাওলা দিবালাদের অনুপস্থিতি তার অন্যতম কারণ। প্রায় ৫৫ হাজার দর্শকের সামনে স্বাগতিক উরুগুয়েও তেমন ভালো খেলতে পারেনি।

যেখানে আক্রমণভাগে ত্রাতার ভূমিকা নিতে হতো হুলিয়ান আলভারেজ-নিকো গঞ্জালেসদের। সেখানে এদিন আলো ছড়ালেন ফরাসি লিগে খেলা আলমাদা। স্বাগতিক উরুগুয়ে দর্শকদের স্তব্ধ করে দিয়ে তার একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ের শেষদিকে লাল কার্ড দেখেছেন আর্জেন্টাইন উইঙ্গার নিকো গঞ্জালেস। উড়ে আসা বলে হাই কিক দিতে দিয়ে তিনি উরুগুয়ের এক ফুটবলারের মুখে লাথি মারায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রোহিঙ্গা সংকট সমাধানে তিন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকটের স্থায়ী ও কার্যকর সমাধান খুঁজতে বাংলাদেশ তিনটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে। এর প্রথমটি আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হবে। রোববার সকালে

দেশে ফিরতে চান শেখ হাসিনা, তবে দিয়েছেন শর্ত শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি এর সঙ্গে একটি শর্ত জুড়ে

আমি বিএনপি ছাড়িনি, গুজব ছড়াচ্ছে প্রতিপক্ষ

বিনোদন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দল থেকে পদত্যাগ করেছেন—সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন ছড়ালেও তা সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।

মসজিদের ভেতর ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ধর্ষক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: বগুড়ার সারিয়াকান্দিতে মসজিদের ভেতর ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে আকালু মোল্লা (৬২) নামের একজন বৃদ্ধকে গ্রেফতার করা

আমি আওয়ামীলীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না। প্রায় ২৬ বছর আগে

নুরুল হক নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে বলে জানিয়েছেন দলটির সম্পাদক রাশেদ খান। শনিবার (৬ সেপ্টেম্বর)