মেসির জোড়া গোলের পর আর্জেন্টিনার বড় জয়

নিজস্ব প্রতিবেদক: মনুমেন্টাল স্টেডিয়ামে যেন এক ইতিহাসের সাক্ষী হলো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে ছিল লিওনেল মেসির শেষ ম্যাচ। আর বিদায়ী রাতটা গোল ছাড়া যে অসম্পূর্ণ থেকে যেত, সেটা যেন নিজেই বুঝেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে হুলিয়ান আলভারেজের নিখুঁত পাস থেকে মেসি উপহার দিলেন এক অনবদ্য ফিনিশ—একটি দারুণ চিপ শট, যা মুহূর্তেই উল্লাসে মাতালো গ্যালারির ৮০ হাজার দর্শক।

গোলটির সৌন্দর্য ছিল যেমন অনন্য, তেমনি এর পেছনে লুকিয়ে ছিল আবেগঘন ইতিহাস। প্রায় দুই দশক আগে ভেনেজুয়েলাই ছিল সেই প্রতিপক্ষ, যাদের বিপক্ষে বাছাইপর্বে প্রথম গোল করেছিলেন মেসি। আবার ডিয়েগো ম্যারাডোনার অধীনে আর্জেন্টিনার হয়ে প্রথমবার ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন ভেনেজুয়েলার বিরুদ্ধেই, যেখানে গোল দিয়েই নিজের সূচনা করেছিলেন। যেন শুরুটা হয়েছিল ভেনেজুয়েলার বিপক্ষে, শেষটাও হলো একই দলের সঙ্গে অমর স্মৃতি তৈরি করে।

এই গোল মেসির চলতি বাছাইপর্বে সপ্তম, যা তাকে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ বাছাই ইতিহাসে তার গোলসংখ্যা দাঁড়াল ৩৫-এ। জাতীয় দলের হয়ে এটি ছিল তার ১১৩তম গোল, যার মধ্যে ১০০টিই এসেছে বাঁ পায়ের জাদুকরী স্পর্শে। লিওনেল স্কালোনির অধীনে এটি তার ৪৮তম গোল, যা তাকে আর্জেন্টিনার সর্বকালের সেরা শীর্ষ গোলদাতা হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত করল।

মনুমেন্টালে সেই গোলের পর উল্লাসে ভাসে পুরো স্টেডিয়াম, ভেসে যান মেসিও। বিদায়ী রাতে আর্জেন্টাইন সমর্থকদের জন্য এমন উপহার যে কেবল মেসির পক্ষেই সম্ভব, তা যেন আরেকবার প্রমাণ হয়ে রইল।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া নাতিকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন বনি আমিন

নিজস্ব প্রতিবেদক: আজ ১৭ অগাস্ট রবিবার, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন বনি আমিন। তিনি লিখেছেন, তার নাতি আইজায়া আমিন অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেছে। পোস্টে

যশোরে গ্রামের বাড়িতে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ইমরুল কায়েস নামে ওই শিক্ষাথী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ইমরুলের বন্ধু রকি

মামলা থাকায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে

খোকশাবাড়ী যুব সমাজের উদ্যোগে রাস্তা চলাচলের জায়গা দখলমুক্ত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের খোকশাবাড়ী ইউনিয়নের বানিয়াগাঁতী গ্রামের আমির হোসেন ও সাবেক ইউপি সদস্য গোলাম মওলা দেয়াল তুলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা নিরসনে নুর মোহাম্মাদ, জাহাঙ্গীর আলমও

ইরান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে লাখ লাখ আফগান শরণার্থী

অনলাইন ডেস্ক: ইরান-ইসরায়েল যুদ্ধের মাত্র ১২ দিনের মাথায় ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের বিরুদ্ধে ধরপাকড় ও জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনা বেড়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, সম্প্রতি আফগানিস্তানে

নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে, তত বেশি বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। সমাজের মধ্যে এখনই বিভিন্ন রকম