মেসির জাদুকরী ফ্রি-কিক! মায়ামির দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। আটলান্টায় পর্তুগিজ জায়ান্ট পোর্তোর বিপক্ষে এক গোল পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) এই ক্লাবটি।

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য শুরুতেই লিড নিয়েছিল পোর্তো। যার রেশ ছিল পুরো প্রথমার্ধজুড়ে।,

মেসি-সুয়ারেজরা ছন্দে ফেরেন বিরতির পর। এরপর তারা কামব্যাক তো করল–ই, পাশাপাশি দৃষ্টিনন্দন গোলে মায়ামির জয় আদায় করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা। যা মেসিকে ফিফার সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলস্কোরার বানিয়ে দিয়েছে।

এবার ৩২ দল নিয়ে বৃহৎ পরিসরে চলছে ক্লাব বিশ্বকাপ আসর।

যেখানে প্রথমবার খেলতে নামে ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি। যদিও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। তবে মেসি যে দলে আছেন, সে দল যে চমক দেখাতেই পারে সেই আত্মবিশ্বাসও ফুটবলভক্তদের থাকা অস্বাভাবিক নয়। যা দেখা গেল কাল ইউরোপীয় ক্লাব পোর্তোর বিপক্ষে।

যদিও ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই পর্তুগিজ প্রতিনিধিরা পেনাল্টিতে লিড নিয়েছিল। যা তা ধরে রাখে পুরো প্রথমার্ধ।

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামার পরই খেলার চিত্র পাল্টে যায়। ৪৭ মিনিটে ডান দিক থেকে মার্সেলো ওয়েইগান্টের দুর্দান্ত ক্রস থেকে বল পেয়ে জোরালো শটে গোল করে সমতা ফেরান ভেনেজুয়েলার মিডফিল্ডার টেলাস্কো সেগোভিয়া। এর মাত্র ছয় মিনিট পর আসে সেই মাহেন্দ্রক্ষণ—৫৩ মিনিটে ২০ গজ দূর থেকে বাঁ পায়ের অসাধারণ ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি।

তার এই অসাধারণ গোলেই ম্যাচের ফল নির্ধারিত হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের ধারাবাহিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী। পহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে লাগা অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

টাঙ্গাইলে ‘সোনালিয়া-করটিয়া’ রেলস্টেশন উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া নামক স্থানে ‘সোনালিয়া করটিয়া’ নামক রেলস্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের দাফন সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইসচেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের দাফন

ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে চলতি সপ্তাহে বন্যায়

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন এবার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন