মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ৬ সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, তা ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে। আমলাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবে। যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে। সেক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হবে। এরপর ধাপে ধাপে বাকি সিটি করপোরেশনের নির্বাচন হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট (সে সিদ্ধান্ত সংসদে হবে)। আর এখানে (সিটি করপোরেশনগুলোতে) যেহেতু সরকারি কর্মকর্তারা দায়িত্বশীল ছিলেন, আমরা মনে করছি যে এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা বেশি পাবে এবং ভালোভাবে পাবে। এটা আমাদের বিশ্বাস আর কী। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি। এতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে।

মির্জা ফখরুল বলেন, আমার ব্যক্তিগত মতামতের কোনো সুযোগ নেই এখানে। এখানে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত কি আগামী ১২ মার্চ যে সংসদের প্রথম অধিবেশন বসছে, সেখানে হবে।

স্থানীয় সরকার নির্বাচন শুরু করে কতদিনের ভেতর শেষ করার পরিকল্পনা- এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই তো এভাবে, এখনই বলা যাবে না। এটা তো আমরা যখন দেখবো একেক করে বাই ফেজ, এটা তো চলমান প্রক্রিয়া। লোকাল গভর্নমেন্ট ইলেকশনও কিন্তু একটা চলমান প্রক্রিয়া। কারও মেয়াদ শেষ হয় আবার নির্বাচন হয়। ইউনিয়ন পরিষদেও তাই হয়, উপজেলাতেও তাই হয়। সুতরাং, ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে, মো. শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন। এছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং মো. শওকত হোসেন সরকার গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার বেলা পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা

একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত ইসলাম একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে, কার্যত

সৌদি থেকে ফিলিস্তিনিদের দোয়া করে অঝোরে কাঁদলেন ড. মাসুদ

ডেস্ক রিপোর্ট: পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে গত ৩০ মার্চ স্বপরিবারে সৌদি আরবে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের

বিএনপি নেতার গুদাম থেকে ভর্তুকির পণ্য পাচার: ভ্যানসহ আটক ২

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর ১২ বস্তা ভর্তুকিমূল্যের পণ্য অন্য জেলায় পাচারের সময় ভ্যানসহ দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল

সুন্দরী তরুণী সেজে ফেসবুকে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, অপারেশন ডেভিল হান্টে ধরা

নিজস্ব প্রতিবেদক: নাম তার জোবাইরুল হক জিয়ান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারণ করেন নারীর ছদ্মবেশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করলেও সুন্দরী তরুণী সেজে ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে

বেসরকারি খাতে ঋণ চাহিদা সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন বিনিয়োগ কার্যত বন্ধ হয়ে পড়েছে। শিল্প ও ব্যবসা খাতে প্রত্যাশিত বিনিয়োগ না আসায় অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় ব্যাংক খাত