মেজর সিনহা হত্যায় সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক: মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এ দাবি জানান।,

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেজর (অব.) সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগে। কিন্তু আজ পর্যন্ত ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা হয়নি। এটা কেবল বিলম্ব নয়- এটা ন্যায়বিচারের অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন। তিনি প্রশ্ন তুলে বলেন, প্রদীপের মতো একজন দাগী খুনির ফাঁসি কার্যকরে সরকারের এই দীর্ঘসূত্রতা কী বার্তা দিচ্ছে? অপরাধীরা কি রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারে? এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়, আমাদের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে।

সাইফুল্লাহ খাঁন বলেন, আমরা এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানাচ্ছি-এই বিলম্ব আর চলবে না। সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।,

তিনি বলেন, ন্যায়বিচার শুধু আদালতের রায়ে নয় তার বাস্তবায়নের মাধ্যমেই প্রমাণিত হয়। আর যদি সেই বাস্তবায়ন না হয়, তাহলে তা হবে জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার ঢাকা অচলের হুঁশিয়ারি ইশরাকের সমর্থকদের

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুধবারের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ঘোষণা না এলে ঢাকা অচলের ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা।

হাসনাত-সারজিসের স্থায়ী বহিষ্কারের চিঠি,যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), থেকে কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মূখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সারজিস আলমকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের একটি

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম দেশের মানুষের নির্বাচনের

রায়গঞ্জে লিঙ্গভিত্তিক সহিংসতা ভয়াবহ রূপ নিচ্ছে: সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নারী ও শিশুর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক সহিংসতা ক্রমেই ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এই

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগ আয়োজিত ‘পোলিং এজেন্ট তৈরির লক্ষ্যে দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা’ শুক্রবার (১৭ অক্টোবর) বেলকুচির শেরনরস্থ দলীয়

যমুনা সেতুতে একদিনে রেকর্ড টোল আদায়: ৪ কোটি টাকার বেশি

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল ও যানবাহনের চাপের কারণে যমুনা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ জুন) সকাল