মেঘনার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হয়ে মনপুরার নিম্নাঞ্চল প্লাবিত

ডেস্ক রিপোর্ট: ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে মেঘনার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হয়ে ৫ থেকে ৭ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে আনুমানিক ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এছাড়া উপজেলা থেকে বিচ্ছিন্ন বেড়িবাঁধহীন চরকলাতলী ও চরনিজামের বেশিরভাগ এলাকা জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক।

তিনি জানান, দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। চরকলাতলীতে কয়েকটা গরু ও ছাগল মারা গেছে।

বৃহস্পতিবার দুপুর ৩টায় মেঘনায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে ৩ হাজারেরে বেশি বাসিন্দা দুর্ভোগে পড়েছেন। বুধবার রাত থেকে টানা দমকা হাওয়াসহ ভারিবর্ষণে উপকূলজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, চরমরিয়ম, সোনারচর ও চরযতিন গ্রামের নিম্নাঞ্চল জোয়ারে প্লাবিত হয়েছে। এছাড়াও ১নং মনপুরা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা, আন্দিরপাড় গ্রাম ও কাউয়ারটেক এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকায় ৫ থেকে ৭ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকোশলী আসফাউদৌলা জানান, মেঘনার পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ইউএনও লিখন বণিক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্থানীয় মেম্বারদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করাসহ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রুদ্রপুর হাইস্কুল মাঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রব

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: মানবতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের চিকিৎসা শেষে দেশে

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার 

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তুলা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার

সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে, নির্বাচন কখন হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলো মিলে নির্বাচনের সময় ঠিক করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর

ঠাকুরগাঁওয়ে মাদকসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২ হাজার টাকা নগদ ও দুটি মোবাইল ফোনসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক

সিটি করপোরেশনের উচিত চাঁদাবাজ ও দখলদারদের গ্রেপ্তার করা: ইশরাক

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা সিটি করপোরেশনের রাজধানীর ফুটপাত ও রাস্তা দখলকারী রাজনৈতিক পরিচয়দানকারী যেকোনো চাঁদাবাজ ও দখলদারদের গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির