মেঘনায় ট্রলারডুবি, ১৮ যাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৩৯ জন যাত্রী নিয়ে হাতিয়ার ভাসানচর থেকে নোয়াখালী অভিমুখে যাত্রা শুরু করে ট্রলারটি। বিকেল ৩টার দিকে নদীর মাঝপথে পৌঁছালে এটি দুর্ঘটনার কবলে পড়ে।এ ঘটনায় ২১ যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরী আবহাওয়া ও উত্তাল নদীর কারণে ট্রলারটি ডুবোচরে আঘাত লেগে ডুবে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় জেলেরা দ্রুত কয়েকটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। তাদের সহায়তায় ২১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন।

হাতিয়ার চানন্দী ইউনিয়নের তিনটি মাছ ধরার নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। ঝড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হলেও স্থানীয়দের সহযোগিতায় তা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজদের স্বজনরা স্থানীয় ঘাটে ভিড় করছেন এবং নিখোঁজদের দ্রুত সন্ধানের দাবি জানিয়েছেন।

ভাসানচরে বসবাসকারী জিহাদ উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। সে সময় নদীতে উচ্চ ঢেউ ও প্রবল বাতাস থাকায় ট্রলারটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, এখন একটা বৈরী হওয়া বইছে, একটা জিনিস বুঝত হবে শেখ

রাশিয়ার স্বীকৃতি: প্রথমবার তালেবান সরকারকে আন্তর্জাতিক বৈধতা

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক কূটনীতিতে বড় এক মোড় নিয়েছে আফগানিস্তান। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান শাসিত আফগান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ জুলাই) আল

নুরুল হুদার ওপর যে ‘মব’ জাস্টিস হয়েছে তা কাম্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.), জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে তা কাম্য

আবু সাঈদ হত্যার তদন্ত শেষ, মিলছে ৩০ জনের সম্পৃক্ততা

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিবেদন আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করতে

আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরির আগুণ

মোঃ হাফিজুর রহমান, সাভারঃ সাভারের আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বৃহস্পতিবার (২০

এপ্রিল–জুন প্রান্তিকে এফডিআই প্রবাহ কমেছে ৬১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এপ্রিল–জুন প্রান্তিকে বাংলাদেশের নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৬১ দশমিক ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক ঋণ