মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে বৈঠক করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

স্থানীয় সময় শুক্রবার মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশ‌টির উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে বৈঠক ক‌রেন বাংলাদেশের রাষ্ট্রদূত।’

বৈঠকে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং সম্ভাব্য নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণের বিষয়ে আলোচনা হয়।

উপ-পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে সম্প্রতি মেক্সিকোর রাষ্ট্রপতি ড. ক্লাউডিয়া শেইনবামের কাছে তার পরিচয়পত্র পেশের সফল সমাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় নেতা উল্লেখ করেন, ২০২৫ সালে বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। রাষ্ট্রদূত এই উপলক্ষ্যে যৌথ উদ্যোগ ও উদযাপনের প্রস্তাব দেন, যা দুই দেশের ক্রমবর্ধমান বন্ধুত্বকে প্রতিফলিত করবে।

বৈঠকে ২০২৫ সালের আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে মেক্সিকোতে তৃতীয় ফরেন অফিস কনসালটেশন (এফও‌সি) আয়োজনের বিষয়ে আলোচনা হয়। এই আলোচনার লক্ষ্য বিভিন্ন খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নেয়া।

বৈঠকটি অত্যন্ত ইতিবাচক আলোচনায় শেষ হয়, যেখানে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ-মেক্সিকো সম্পর্কের আরও অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং ঘনিষ্ঠ সহযোগিতার অভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিথ্যা মামলা প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি: আনিসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা মামলা ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না—কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে এমন স্পষ্ট অবস্থান

গাজায় পুঁতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর গাজার বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন,

ফিলিস্তিনে হত্যার পরেও যেভাবে ইসরায়েলকে ভাই বানালো মুসলিমরাষ্ট্র আরব আমিরাত

অনলাইন ডেস্ক: ইসরাইলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বের পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত। রোববার (৬ এপ্রিল), আবুধাবিতে এক বৈঠকে হাসিমুখে মুখোমুখি হন আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও

সামিটে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে

অন্যের নাম ধারণ করে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়ারেছ আনসারীর নাম ধারণ করে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর ধরে চাকরি করেছেন এক ব্যক্তি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের

শেষ র*ক্ষা হলো না মসজিদে ঢুকেও, ৩ ভাইকে কু’পি’য়ে হ’ত্যা!

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (৮ মার্চ)

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন