মেক্সিকোতে ভারি বৃষ্টিতে বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

অনলাইন ডেস্ক: মেক্সিকোতে মৌসুমি ঝড় ও ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৭ জন। স্থানীয় সময় রোববার দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। খবর রয়টার্সের।,

বিবৃতিতে বলা হয়, ঝড়-বৃষ্টি ও ভূমিধসে মেক্সিকোর পাঁচটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ। এই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৬ জন নিহত হয়েছেন হিদালাগো রাজ্যে; পুয়েবলা ও কুয়েরেতারো রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে যথাক্রমে ৯ ও ১টি মরদেহ।

মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ডের জেরে গত ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ভারী বর্ষণ হয় মেক্সিকোজুড়ে। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, শুধু ভেরাক্রুজেই তিন দিনে ৫৪০ মিলিমিটার (২১ ইঞ্চিরও বেশি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে দেশের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। ঝড়ো হাওয়ায় অনেক এলাকায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বাড়িঘরের ওপর পড়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, চলমান প্রাকৃতিক দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে সোয়া ৩ লাখের বেশি মানুষ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউণ্ডেশনের 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় তাড়াশ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা

২০ বছর আগে কেন জামায়াতে যোগ দিয়েছিলেন, জানালেন কৃষ্ণ নন্দী

নিজস্ব প্রতিবেদক: খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করে এবার জামায়াতে ইসলামী প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের নেতা কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির

ছোট ছোট ভূকম্পনে বড় বিপর্যয়ের শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: সপ্তাহ না ঘুরতেই আবার ভূমিকম্পে কাঁপল দেশ। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পনের

বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের

বেলকুচিতে মার্কেট দখলের চেষ্টা মার্কেট অন্যের, ভাড়া আদায়ে চাপ দিচ্ছে বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে চালা আব্দুল হাই সুপার মার্কেটে নিজের সত্ব না থাকা সত্ত্বেও জমির মালিকানা দাবি করে দোকানের ভাড়া আদায়ে দোকানীদের চাপ দেয়ার অভিযোগ

রাশিয়ায় বাজা সম্পাদকসহ ৫ সাংবাদিক আটক, গণমাধ্যমে গোপন তথ্য ফাঁসের অভিযোগ

অনলাইন ডেস্ক: রাশিয়ায় পুলিশসংক্রান্ত গোপন তথ্য গণমাধ্যমে ফাঁসের অভিযোগে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘বাজা’র সম্পাদকসহ পাঁচ সাংবাদিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুলাই) বাজা এক