মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না : সালাউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।

তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে অন্য রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারেন।,

তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্তরবঙ্গ সফর করবেন।

এ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহিদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। তিনি আরো বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এরপরও প্রয়োজনে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা আজিজুর রহমান মুসাব্বিরসহ দুজনকে গুলি করে। তাদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস

অনলাইন ডেস্ক: পারস্য উপসাগরে অবস্থিত ইরানের কৌশলগত খারগ দ্বীপে মার্কিন বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,

আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা জামিন পেলেই ফের গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী আদালত থেকে জামিন পেলে তাঁদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার

ইউক্রেনে ‘পারমাণবিক অস্ত্রের মতো’ শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে শত শত ড্রোন ও ‘পারমাণবিক অস্ত্রের মতো’ শক্তিশালী ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার জবাব হিসেবেই শুক্রবার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক 

অনলাইন ডেস্ক: বহুমাত্রিক অনিয়ম-দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রীর পদ থেকে অবশেষে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার তিনি দেশটির প্রধানমন্ত্রী

এনায়েতপুরে সড়ক সংস্কারে দাবিতে মানববন্ধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর হাই স্কুল থেকে মেঘুল্লার সোলাকুড়া মসজিদ বাইপাস সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ফুটানি

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পােশর একটি স্টেশনারী দোকানে ঢুকে গেছে। এতে করে ওই দোকানে থাকা আলমিরা,