মুসলিম নির্যাতন বন্ধ না করলে হুমকিতে পড়তে পারে বৃহত্তর ভারতের অস্তিত্ব

ডেস্ক রিপোর্ট: বিশ্লেষকরা সাবধান করে দিয়েছেন যে, ভারতের একক হিন্দু রাষ্ট্র কায়েমের চেষ্টায় মুসলমানরা নয়, বরং দেশটির হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে মুসলমানদের নিপীড়ন ও উৎখাতকে প্রকৃতি এবং নীতিগত সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান বলে মনে করছেন তারা। এই সংঘাত ভারতের ভৌগোলিক অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে এমন আশঙ্কা রয়েছে এবং এতে পুরো দক্ষিণ এশিয়ায় বৃহত্তর সংঘাত সৃষ্টি হতে পারে।

বিশ্লেষকরা আরও মনে করছেন যে, ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

ভারতে মুসলিম নিপীড়নের বিষয়টি প্রায়ই আলোচিত হয়ে আসছে। এটি শুধুমাত্র ধর্মীয় ইস্যু নয়, বরং আর্থিক, সামাজিক, এমনকি সরকারি সুযোগ-সুবিধার ক্ষেত্রেও মুসলমানদের বঞ্চিত করার অভিযোগ পুরনো। সম্প্রতি, এক মসজিদ থেকে মুসল্লিদের বের হওয়া অবস্থায় পুলিশ কর্তৃক বেধড়ক লাঠিপেটা করা হয়েছে। কোথাও আবার মসজিদের সামনে উচ্চস্বরে গান বাজিয়ে এবং ধারালো অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছে উগ্রপন্থীরা।

ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষত আসাম, মহারাষ্ট্র, ঝাড়খন্ডসহ অন্য অনেক অঞ্চলে আরএসএস (রাশনাল সোসাইটি অফ হিন্দু) ও বিজেপি (ভারতীয় জনতা পার্টি) একক হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলিম নির্যাতন চালাচ্ছে। বিশ্লেষকরা জানিয়েছেন, শুধু মুসলিমদের উপরই নয়, অন্য জাতিগোষ্ঠীর মানুষের ওপরও হামলা হচ্ছে। তাদের মতে, এর পেছনে মূল কারণ হলো ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা।’

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যদি মুসলিম নির্যাতন বন্ধ না করা হয়, তবে বৃহত্তর ভারতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ভূরাজনীতি বিশ্লেষক ও গবেষক এম জাকির হোসেন খান বলেছেন,“ভারতের ৩০ কোটি মুসলমান কিংবা সংখ্যালঘু অন্যান্য জাতিগোষ্ঠী, যেমন খ্রিস্টান সম্প্রদায় বা বৌদ্ধদের যদি রুট আউট করে একক হিন্দু রাষ্ট্র গঠন করতে চান, বা তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাতে চান, তা কখনোই সম্ভব হবে না। এটি শুধুমাত্র ভারতের ভৌগোলিক অস্তিত্বকে হুমকির সম্মুখীন করবে না, বরং দক্ষিণ এশিয়ায় বৃহত্তর সংঘাত তৈরি করবে।”

বিশ্লেষকরা বলছেন, মুসলিম নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক অঙ্গনে জনমত গঠনের পাশাপাশি ওআইসি এবং জাতিসংঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, “মুসলিম যারা মোড়ল, তাদের যদি এই চাপ দেওয়া যায় যে, আপনারা শক্ত অবস্থান গ্রহণ করুন, তবে তারা বাধ্য হবে। কারণ, যদি অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়ে, মেরুদন্ড দুর্বল হয়ে যায়, তবে তাদের কোনো ছাড় দেওয়ার সুযোগ থাকবে না।”

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিটি ভারতকে জাতিগত নিপীড়ন বন্ধে সতর্ক করলেও, মোদি সরকার এতে কর্ণপাত করেনি। ভারতের রাজনৈতিক পরিস্থিতি এবং মুসলিম নির্যাতন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি ভারতীয় সরকার এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে বিপদ বাড়তে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আকস্মিক আগুনের এ ঘটনা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬

অনলাইন ডেস্ক: সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) অন্তত পাঁচ জন মারা গেছেন। একই সময়ে

দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় ও ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়া

রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল: ভারতীয় সেনাপ্রধান

ঠিকানা টিভি ডট প্রেস: গত জুলাই-আগস্টে বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল তখনও দেশটির সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

হাসপাতালের সামনে নবজাতক ফেলে পালালেন মানসিক প্রতিবন্ধী মা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মানসিক প্রতিবন্ধী নারী প্রসবের পর নবজাতক কন্যা শিশুকে ফেলে পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ। গভীর রাতে স্থানীয় একটি বেসরকারি

বাঁশখালীর ‘কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের’ এডহক কমিটি গঠন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড