মুসলিমদের পছন্দের শীর্ষে অশ্লীলতামুক্ত সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’

ঠিকানা টিভি ডট প্রেস: জনপ্রিয় হয়ে উঠেছে অশ্লীলতামুক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ‘আলফাফা’। বিশ্বজুড়ে প্রায় ১৬৫টিরও বেশি দেশের প্রায় ছয় লাখ মুসলিম এটি ব্যবহার করছেন।

যুক্তরাষ্ট্রের একদল মুসলিম যুবক এ সাইটটি তৈরি করেন। পরে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে এটি। বর্তমানে ১৬৫টিরও বেশি দেশের মুসলিম ব্যবহার করছেন সাইটটি। বিশেষকরে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ও তুরস্কে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এটি। এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি দুই মিলিয়নেরও বেশিবার ডাউনলোড হয়েছে।

আলফাফার নির্বাহী পরিচালক আসিফ সাঈদ গণমাধ্যমকে জানান, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সহকর্মী ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে অনেক সামাজিক যোগাযোগমাধ্যমেরই প্রকাশ ঘটেছে। কিন্তু মুসলমানদের জন্য ঈমান-আমল ঠিক রেখে সে সবের অনেক কিছু ব্যবহার করা কঠিন। সেসব বিষয় মাথায় রেখে ইসলামি মতাদর্শ লালন করা যুক্তরাষ্ট্রের একদল যুবক নিয়ে এসেছে সম্পূর্ণ হালাল সামাজিক যোগাযোগমাধ্যম আলফাফা ডটকম।

তিনি জানান, আলফাফার মাধ্যমে ফেসবুক থেকে তিনগুণ কম মূল্যে ফেসবুকের সমান বিক্রি বাড়াতে পারবে। মসজিদ, রেস্টুরেন্ট বা চাকরি ও পেশাদার প্রোফাইল তালিকাভুক্ত করা যাবে এখানে। অ্যামাজনের মতো ই-কমার্স হিসেবেও বিবেচনা করা যায় এ সাইটটি।

আলফাফার মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বন্ধু ও পরিবারের সঙ্গে সহজে যোগাযোগ করা যায়। একই সঙ্গে এতে আছে স্যোশাল মিডিয়া, মুসলিম ডিরেক্টরি, ব্লগ, ফোরাম, জবস, টিচ, ই-কমার্সসহ নানান ফিচার। গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে লিখুন- alfafaa।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দন

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। একই সঙ্গে নির্বাচনে অগ্রণী অবস্থান নেওয়ায়

উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত ১, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

হোলি আর্টিজান হামলা: কেন হাইকোর্ট কমাল সাত জঙ্গির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে আলোড়ন তোলা ২০১৬ সালের গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় ২২ জন মানুষ নির্মমভাবে নিহত হন। এই মামলায় বিচারিক আদালতের দেওয়া

নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও

ছাগলকাণ্ডের সেই ছাগলের খোঁজ পাওয়া গেছে

অনলাইন ডেস্ক: গত কোরবানির ঈদে ১৫ লাখ টাকা দাম হাঁকানো এক ছাগল নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। ওইছাগল সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাজানো হাজার কোটি

ভোটার তালিকা নির্ভুল হলেই নির্বাচন সুষ্ঠু হবে : ইসি মাছউদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, একটি নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। ভোটার তালিকা যত নির্ভুল হবে, নির্বাচন তত