মুরাদনগরে শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মুরাদনগরে শ্রেণিকক্ষে পাঠদানকালে বিদেশি ছুরি প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পরে এ ঘটনার জেরে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।

বিদেশি ছুরি হাতে ভিডিওতে ভাইরাল হওয়া চার শিক্ষার্থীরা হলেন দশম শ্রেণির শিক্ষার্থী কামাল্লা গ্রামের বর্তমান ইউপি সদস্য জামাল উদ্দিনের ছেলে ওবায়দুল্লাহ (১৬), একই ক্লাসের কামাল্লা গ্রামের আবুল কাশেমের ছেলে ফয়সাল (১৬), সাইফুল মুন্সির ছেলে সাইম (১৬) ও হরিবল রায়ের ছেলে আনন্দ রায় (১৬)।

খোঁজ নিয়ে গেছে, বুধবার (১৩ আগস্ট) সকালে কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির গণিত বিষয়ে পাঠদানকালে শ্রেণিকক্ষের ভেতরে চার শিক্ষার্থী বিদেশি ছুরি প্রদর্শন করে এবং তার ভিডিও ধারণ করে। পরে আবার ওই শিক্ষার্থীরাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।,

বুধবার রাতে শিক্ষার্থীদের ছুরি প্রদর্শনের ভিডিওটি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে শিক্ষকরা কৌশলে তিন শিক্ষার্থীকে আটক করে মুরাদনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে দেয়।

এ ঘটনায় মুরাদনগর থানার (ওসি) বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়।

কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার খান জানান, ক্লাসরুমে ছুরি প্রদর্শনের বিষয়টি আমাদের নজরে আসামাত্রই আমরা কৌশলে সাইফুল, সাইম ও আনন্দ রায় নামের তিন শিক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ করে দেই। অপর শিক্ষার্থী ওবায়দুল্লাহ বিদ্যালয়ে না আসায় তাকে আটক করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের সভাপতির নির্দেশে অভিযুক্ত চার শিক্ষার্থীকেই বহিষ্কার করা হয়েছে।,

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে প্রদর্শন করা ছুরিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭০ নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট: মেহেরপুরে বিএনপি থেকে ৭০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নে গোপালপুর গ্রামে এক সাধারণ সভায় তারা জামায়াতে যোগ দেন।, রোববার

সাবেক সেনা সদস্যের স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক সদস্য মিজানুর রহমান মিজানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) বাসায় একা পেয়ে জবাই

দেশে যাত্রা শুরু করেছে স্টারলিংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অফিশিয়ালি যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। দুটি প্যাকেজ দিয়ে এ যাত্রা শুরু করছে স্টারলিংক। প্যাকেজ দুটি হলো-

জাতীয় নির্বাচনে জামায়াতের চমক: প্রার্থী ৭০ শতাংশ তরুণ, ১৬ জন সাবেক শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব আসনে প্রার্থী ঘোষণা করেছে। এবারের প্রার্থী তালিকায় বড় ধরনের চমক হলো—তালিকায় উল্লেখযোগ্যসংখ্যক তরুণ

সাদা পাথর লুটের মামলায় বহিস্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথরে পাথর লুটের মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে

নগদে আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে অনিয়ম পেয়েছে দুদক

ডেস্ক রিপোর্ট: মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের দুর্নীতি অনুসন্ধানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে প্রাথমিকভাবে অনিয়মের