মুরাদনগরে ট্রিপল মার্ডারের মামলায় গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে মা, ছেলে ও মেয়েসহ তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার দুদিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে নিহতের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৬৩ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন— কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)। বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, শুক্রবার রাতেই সেনা সদস্যরা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তারা হলেন এজাহারের ১৮ ও ১৯ নম্বর আসামি। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, এজাহারে আকবপুর ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লাহ, ওয়ার্ড মেম্বার বাচ্চু মিয়া, বাছির মিয়া, বক্কর মেম্বার, রবিউল আওয়াল, শাহআলম ও আনু মেম্বারসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। ওই তালিকায় ৪ জন নারীর নামও রয়েছে। তারা হলেন- কারিশমা, পারুল, নার্গিস ও রহিমা বেগম।

এজাহারে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসী একটি মোবাইল ফোন চুরি ও মাদক ‘ব্যবসার’ অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে। নিহতদের মধ্যে রয়েছেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (৩২)।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হবিগঞ্জে পুলিশের হাতকড়া পরা অবস্থায় ৯ মার্ডার মামলার আসামি পলায়ন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে

সিরাজগঞ্জে প্রথম পুণ্য পেট এন্ড ভেট কেয়ার সেন্টারের উদ্বোধন

নজরুল ইসলাম: প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও সেবা প্রদানের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় প্রথম যাত্রা শুরু করেছে পুণ্য পেট এন্ড ভেট কেয়ার। বৃহস্পতিবার (১৫ মে) ৮টার দিকে

পাকিস্তানের পালটা হামলার আশঙ্কায় সতর্ক ভারতের একাধিক রাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পালটা হামলার ভয়ে ভারতের একাধিক রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে কেন্দ্রীয়

সিরাজগঞ্জ তাড়াশে সেতুর সরঞ্জাম গায়েব, দুদকের অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় একটি পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলাকালে ঘটেছে অনিয়মের অভিযোগ। নিয়ম অনুযায়ী ভাঙা সেতুর সরঞ্জামাদি নিলামের মাধ্যমে

ওএমএসের ৬০০ বস্তা সরকারি চাল জব্দ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের কেরামত আলী মার্কেটে থাকা ‘মজুমদার ভাণ্ডার’ নামের একটি গোডাউন থেকে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে

রায়গঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ রায়গঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’ থেকে ছয় মাস নিখোঁজ থাকা দুই ব্যক্তি-শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার—অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।