মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পরিবর্তন চেয়ে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে লাগাতার মশাল মিছিল চলছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকা থেকে এ মশাল মিছিল করে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থকরা।,

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে মশাল মিছিল বের করে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পাঁচ বারের সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মো. মহিউদ্দিনের সমর্থকরা।

মিছিলটি শহরের জুবলী রোড ও পুরাতন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানারপুল এলাকায় এসে শেষ হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন–জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শহীদুল ইসলাম শহীদ কমিশনার, শাহাদাত হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণা করেন।

ওইদিন রাতে থেকে মনোনয়ন বঞ্চিত মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীদের সড়ক অবরোধ, ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে টায়ারে আগুন জ্বালিয়ে ব্লকেড, মশাল মিছিল, সংবাদ সম্মেলন, নারী সমাবেশ ও জেলা বিএনপির সমাবেশসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত-৯ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে

হরিনাহাটা বিপ্লবী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নজরুল ইসলাম: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—ফুটবল ফুটবল, যুবসমাজ মাঠে ফিরুক, মাদক থেকে বিরত থাকুক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের হরিনা হাটা

বেলকুচিতে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে আজমির হোসেন (৩০) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। শনিবার  সকালে

ধর্ষণবিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর আক্রমণ: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার

ইবিতে বাস আটকানো নিয়ে সমন্বয়ক-শিক্ষার্থীদের হাতাহাতি, বাস ভাঙচুর 

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে এসবি পরিবহনের সুপারভাইজারের খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বাস আটক করে ভাঙচুর

সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ বাতিল ২ জন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন প্রার্থী। এর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ও ২