মুন্সীগঞ্জ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের একটি তেলবাহী জাহাজ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল ৭ দিন পর সিরাজগঞ্জের চৌহালী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। জব্দ করা হয় ফার্নেস অয়েল পরিবহনের কাজে ব্যবহৃত বাল্কহেডটি। উদ্ধার হওয়া ফার্নেস অয়েলের মূল্য প্রায় তিন কোটি টাকা।
শুক্রবার বিকেলে চৌহালী উপজেলার যমুনা নদীর চরসলিমাবাদ এলাকার ভূতের মোড় নৌঘাটে অভিযান চালিয়ে এ ফার্নেস অয়েল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আরিফ হোসেন। গত ১০ জানুয়ারি ভোরে মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় ওটি বিন জামান-১ নামের তেলবাহী জাহাজের ৬ কর্মচারীকে জিম্মি করে ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল লুট করা হয়।
‘গ্রেপ্তাররা হলেন, বরগুনার সড়ক গাছিয়া গ্রামের হানিফের ছেলে সুমন শেখ (২৩), খাগবুনিয়া গ্রামের চাঁন খানের ছেলে রিয়াজ খান (২২), লাকুরতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. ফেরদৌস (২২), নারায়ণগঞ্জের চর ধলেশ্বরী গ্রামের আব্দুল ব্যাপারীর ছেলে ইসলাম ব্যাপারী (৩৯), ও দেলোয়ারের ছেলে আমজাদ হোসেন তপু (২৬)। নারায়ণগঞ্জ নৌ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি)। আলমগীর হোসেনের নেতৃত্বে ওই অভিযান চলে।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ওসি আরিফ হোসেন জানান, ১০ জানুয়ারি মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় ওটি বিন জামান-১ নামের তেলবাহী জাহাজের ৬ কর্মচারীকে জিম্মি করে ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল লুট করে বালুবাহী বাল্কহেডে ভর্তি করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিং ফিশার শিপিং লাইন্সের ম্যানেজার (অপারেশন)। ফজলে খোদা বাদী হয়ে ১১ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। নৌ-পুলিশ মামলাটির তদন্ত করছে। অভিযানে ২৬০ মেট্রিক টন ফার্নেস অয়েল ভর্তি একটি বাল্কহেড জব্দ এবং ৫ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ফার্নেস অয়েলের মূল্য প্রায় ৩ কোটি টাকা। বাল্কহেডটি দুই দিন আগে থেকে চৌহালীর ভূতের মোড় নৌঘাটে অবস্থান করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইল অঞ্চলের নৌ-পুলিশ সুপার সোহেল রানা জানান, মুন্সীগঞ্জ থেকে ফার্নেস অয়েলবোঝাই জাহাজটি টুঙ্গীর কড্ডা এলাকার সামিট পাওয়ার প্লান্টে যাচ্ছিল। পথে জাহাজটি ডাকাতদের কবলে পড়ে। ঘটনার পর থেকে নদীতে নৌ-পুলিশের অভিযান চলছিল। অবশেষে ৭ দিন পর যমুনা নদীর চৌহালী এলাকা থেকে লুট হওয়া ফার্নেস অয়েলসহ একটি বাল্কহেড জব্দ ও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সবাইকে নৌ-পুলিশের ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।’
১৮/০১/২০২৫
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতিসংঘে ইরানের নিষেধাজ্ঞা বহাল

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের প্রস্তাব নাকচ করেছে। শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৪-৯ ভোটে প্রস্তাবটি খারিজ হয়। এর ফলে

১৫ দিনে জামায়াতে যোগ দিলেন ৭২ সনাতন ধর্মাবলম্বী

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামী বাংলাদেশের দলীয় গণসংযোগ চলাকালীন পিরোজপুর জেলায় গত ১৫ দিনে (১১ থেকে ২৫ এপ্রিল) দলটিতে যোগ দিয়েছেন সনাতন ধর্মের ৭২ নারী ও

যুবদল নেতাকর্মীদের পাথর মেরে মানুষ হত্যার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি

শাহজাদপুরে দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাজদপুরে দু গ্রামে সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে। এঘটনায় ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা

নির্বাচন নিয়ে সরকার-বিএনপি মুখোমুখি

ঠিকানা টিভি ডট প্রেস: জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে বিএনপি ও অন্তর্বর্তী সরকার এখন মুখোমুখি। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের উদ্দেশে বলেছেন,

সলঙ্গায় কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা ও পুত্র আটক 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় কাজের মেয়েকে নিয়মিত ধর্ষনের অভিযোগে বাবা ও ছেলে কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের