মুঠোফোনে প্রেমের সম্পর্ক, দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোটে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের পর দেখা করতে গিয়ে এক তরুণী ও তার বান্ধবী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সোমবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে নাঙ্গলকোট থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণীদের একজন। এতে ওই যুবকসহ সাতজনকে আসামি করা হয়েছে।

এজাহারের তথ্য অনুযায়ী, ৯ জানুয়ারি দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের সেবাখোলা বাজারে খোকন মিয়ার করাতকলের দোকানঘরের ভেতরে ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা । এ ছাড়া করাতকলের মালিক খোকন মিয়াকে ২ নম্বর আসামি এবং মো. মহসিন নামের একজনকে ৩ নম্বর আসামি করা হয়েছে।’

মো. মহসিন বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে। তিনি বাঙ্গড্ডা ইউনিয়নের যুবদল নেতা হিসেবে পরিচিত। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে তিনি এলাকায় নেই। তার মুঠোফোন নম্বরও বন্ধ রয়েছে।

নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, ‘মহসিন নামের ওই ব্যক্তি যুবদলের রাজনীতি করেন বলে আমার জানা নেই। আমি এখন ঢাকায় আছি, এ বিষয়ে কিছুই জানি না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। যদি এ ঘটনায় যুবদলের কোনো নেতা-কর্মী জড়িত থাকেন, তাহলে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই, ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) এ কে ফজলুল হক বলেন, ঘটনার চার দিন পর গতকাল রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি আগেই জানাজানি হওয়ায় আসামিরা পলাতক রয়েছেন। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার দুই তরুণী পরস্পরের বান্ধবী। একজনের বাড়ি লক্ষ্মীপুর, আরেকজনের বাড়ি চাঁদপুর। কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকার একটি মেসে তারা ভাড়া থাকেন এবং গৃহকর্মীর কাজ করেন। নাঙ্গলকোটের নুরপুর গ্রামের শহীদুল ইসলামের সঙ্গে তাদের একজনের মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৯ জানুয়ারি তারা শহীদুলের সঙ্গে দেখা করতে যান। সাতজনের একটি দল তাদের দুজনকে তুলে নিয়ে সেবাখোলা বাজারে খোকন মিয়ার স মিলে নিয়ে যান। যুবদল নেতা মহসিনের নেতৃত্বে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলবদ্ধভাবে তাদের ধর্ষণ করা হয়। এ ঘটনার ভিডিও ধারণ করে রাখে। বিষয়টি কাউকে জানালে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর করাতকলের মালিক খোকন মিয়া এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। তার মুঠোফোন নম্বর বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মহসিনের বাবা রঞ্জু মিয়া বলেন, ‘আমার ছেলে যুবদলের রাজনীতি করে। এ জন্য একটি গ্রুপ আমার ছেলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর আগেও তার বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছিল। এখন মেয়ে দিয়ে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা চলছে।’

ওসি এ কে ফজলুল হক বলেন, ‘আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী। থানায় মামলা হয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫: সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আজ রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান

শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন

প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন শেখ হাসিনা: আ.লীগ নেতা

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি

ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা, বসানো হয়েছে চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণ

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার প্রসিকিউশনের আবেদনের

আধুনিক মননে দ্বীনি শিক্ষা প্রসারে মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদাসার শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চল কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরি লাবুর দোকান খাঁজা মার্কেট এলাকায় মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা’র শুভ