মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে: পিরোজপুর-১ এমপি মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পিরোজপুরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা আমাদের জাতির অহংকার, আত্মমর্যাদা ও গৌরবের উজ্জ্বল প্রতীক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই দেশের মানুষ জীবন বাজি রেখে যে আত্মত্যাগ ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্ব ইতিহাসে অনন্য। তাদের রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়েই অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

মাসুদ সাঈদী বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ কেবল অতীতের স্মৃতি নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনন্ত প্রেরণার উৎস। দেশপ্রেম, ন্যায়বোধ ও আত্মত্যাগের আদর্শ অনুসরণ করেই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। তিনি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে আহ্বান জানান।

এছাড়া তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও প্রচারের গুরুত্বের উপর গুরুত্বারোপ করে বলেন, ইতিহাস বিকৃতির যে কোনো চেষ্টা রুখতে সবাইকে সচেতন হতে হবে। শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে যথাযথ মর্যাদা দেওয়া হবে প্রকৃত শ্রদ্ধা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ শহীদুল হক, সেনাবাহিনীর (অব.) সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান মল্লিক, বিএনপি পিরোজপুর জেলা সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মুনান, যুদ্ধকালীন ইয়ং অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুমারখালীতে আজও খোলা হয়নি সেই ইউনিয়ন পরিষদ, ভোগান্তি চরমে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: ঘড়ির কাটায় সকাল ১১টা। টাঙানো হয়নি পতাকা। প্রধান ফটকে ঝুলছে তালা। আসেনি চেয়ারম্যান, সচিব বা মেম্বরদের কেউ। কয়েকজন গ্রামপুলিশ বসে আছেন। আর

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে একাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়লেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি সরাল বিএসএফ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি

শবেবরাত: রহমত, তওবা ও আত্মশুদ্ধির রাত

নিজস্ব প্রতিবেদক: ইসলামের বারো মাসের ধারায় শা‘বান হচ্ছে রমজান প্রস্তুতির মাস। এই মাসের মধ্যভাগে যে রাতটি মুসলিম সমাজে বিশেষভাবে আলোচিত, তা হলো শবেবরাত। এ রাতকে ঘিরে

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা চালাবেন দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বৃহস্পতিবার

টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে শহরের বটতলায় সোমবার (১ ডিসেম্বর) দিনব্যাপী আলোচনার ভিত্তিতে ‘প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’ নামে একটি