মির্জা ফখরুলের জন্য দোয়া চাইলেন জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন। তার জন্য দোয়া চেয়েছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সম্ভাব্য জামায়াত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন।

এদিকে ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করে থাকেন মির্জা ফখরুল। এবার সেই আসনে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মো. দেলাওয়ার হোসেন। সম্প্রতি তার নাম ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।’

রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে মির্জা ফখরুলের সুস্থতার জন্য দোয়া চেয়ে পোস্ট করেছেন দেলাওয়ার হোসেন। বিষয়টিকে রাজনৈতিক সৌন্দর্য বলছেন অনেকে। ফেসবুক পোস্টে দেলাওয়ার হোসেন লিখেছেন, ‘বিএনপির মহাসচিব ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। মহান আল্লাহ তায়ালা স্যারকে শিফায়ে কামিলা আজিলা দান করুন।’

মোহা. ইয়াসিন নামের একজন লিখেছেন,‘ ভিন্ন মতের প্রতি যে শ্রদ্ধা করার নিয়ম জামায়েত নেতা থেকে শেখা উচিত’। আরেকজন লেখেন, ‘রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে এরকম আচরণ প্রত্যাশা করি এবং করা উচিত’।

প্রসঙ্গত, সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীসহ মির্জা ফখরুল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজাকার-রাজাকার গালি দেওয়ার দিন শেষ: মিজানুর রহমান আজহারী

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, রাজাকার-রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কী দিন আসলো, আল্লাহ আমাদের দেখাইছে। রাজাকার শব্দটি এখন

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের তিস্তা-পদ্মাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় করবো।’ সোমবার (১২ জানুয়ারি) সকালে

মেঘালয়ে বাংলাদেশি নাগরিক পিটিয়ে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় অবৈধ অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম পিটিআই

তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ড. ইউনূস সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, ভাষণকে স্বাগত এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার ভাষণে চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশের কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে