মির্জা আব্বাসকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা মির্জা আব্বাসকে শোকজ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া মির্জা আব্বাসকে গালি দিয়ে দেওয়া বক্তব্যও প্রত্যাহার করেছেন বলে জানান তিনি।

রোববার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এসব কথা জানান তিনি।

পোস্টে তিনি বলেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।

এর আগে, পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা রমনা থানা বিএনপির সভাপতিকে শোকজ করে বিএনপি। এরপরেই এই পোস্ত দেন পাটওয়ারী।

উল্লেখ্য, রোববার বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আব্বাসকে গালি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে আমাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরে তুলে সারারাত নির্যাতন করেছিল। কখনো আপস করার চেষ্টা করি নাই। তুমি আব্বাস আসছো এখানে মামলা করতে। তোমাকে গোনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আছেন, সিনিয়র সিটিজেন থাকেন। আমরা সম্মান করতে চাই। কিন্তু নিজের সম্মান যদি ধরে রাখতে না পারেন যারা ইয়াং জেনারেশন, জেনজিরা আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কামারখন্দে জোরপূর্বক ফসলী জমি কর্তন ও ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে নিয়ম বহির্ভূত মালিকানা ফসলী জমি কেটে ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের

তাড়াশের গুণীজন ও কৃতিসন্তান বইয়ের মোড়ক উন্মোচন 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে গুণীজন ও কৃতিসন্তান বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার ( ৪অক্টোবর) শনিবার সকালে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে তাড়াশের

বিগত সরকারের সময় শাপলা চত্বরে গণহত্যার ঘটনা মুছে ফেলার চেষ্টা হয়েছিল

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের সময় শাপলা চত্বরে গণহত্যার ঘটনা মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৮ অক্টোবর)

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র,

সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ অর্থ ফেরতের দাবিতে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার ৫ মার্চ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান

লিবিয়া থেকে দেশে ফিরতে চান ২ হাজারের বেশি বাংলাদেশি

অনলাইন ডেস্ক: লিবিয়ার মিসরাতা শহর সফর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। সফরে তিনি স্থানীয় বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মতবিনিময়