মির্জাপুরে নির্মাণ কাজের সময় গ্যাসপাইপ ফেটে সরবরাহ বন্ধ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে মডেল মসজিদ নির্মাণের পাইলিং করার সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ার দুই দিন পরও তা মেরামত হয়নি। ফলে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গোড়াই শিল্প এলাকা এবং কুমুদিনী হাসপাতালসহ স্থানীয়রা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।

জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি এলাকায় মডেল মসজিদ নির্মাণ কাজের পাইলিং করার সময় হঠাৎ গ্যাসের পাইপে খননযন্ত্রের আঘাত লাগে। এতে পাইপ ফেটে গ্যাস বের হতে থাকে।

খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পাশাপাশি লাইন মেরামতের জন্য লোকজন আসেন। তবে রোববার(২১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত তা মেরামত করতে পারেনি কর্তৃপক্ষ।

গ্যাস সংযোগ বন্ধ থাকায় মির্জাপুরের সোহাগপুর থেকে নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকার দুই হাজার আবাসিক গ্রাহককে সীমাহীন দুর্ভোগ পোহাতে হেেচ্ছ। এছাড়া মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক জানান, গ্যাস না থাকায় কুমুদিনী হাসপাতালসহ কমপ্লেক্সে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ৫ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি টাঙ্গাইলের সহকারী প্রকৌশলী রমজান আলী জানান, ফেটে যাওয়া লোহার পাইপটি উচ্চ ক্ষমতাসম্পন্ন। পাইপটি মাটির অন্তত: ৩০ ফুট নিচে অবস্থিত। মসজিদের পাইলিং করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পাইপটি ফাটিয়ে ফেলেছেন। ওই স্থানে গ্যাস লাইনের পাইপ রয়েছে বিষয়টি সবাই জানা স্বত্বেও তাদের কাজের বিষয়ে লিখিত বা মৌখিক ভাবে জানায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিমানবন্দরে আগুনের রহস্য অনুসন্ধানে ঢাকায় এল ৪ দেশের বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের বিশেষজ্ঞ দল। তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা

মাটিবাহী টলির সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : মোটরসাইকেল চালক নিহত 

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: মাটিবাহী টলির সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক প্রেমানন্দ (২৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত প্রেমানন্দ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামের বাণীরাম চন্দ্রের

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাস বহাল

নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জোড়া খুনের বিষয়টি এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়।

রেজাউল করিমের স্থগিতাদেশ প্রত্যাহারে স্বস্তি খোকশাবাড়ি বিএনপিতে

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিমের ওপর আরোপিত সকল দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার

সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হলো আ. লীগ নেতার পিস্তল, মামলা দুর্বল করতে এজাহারে হয়ে গেল ‘পিস্তলসদৃশ বস্তু’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম থানাধীন দক্ষিণ কল্যাণপুর এলাকা থেকে গত ২০ ডিসেম্বর ভোরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি, বিদেশি মদ, পাসপোর্টসহ গ্রেফতার করা হয় কার্যক্রম