মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার তিন বছর বয়সী মেয়ে মুসকান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকার উত্তরা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গোলাম সরোয়ার ও তার মেয়ে নিহত হন।খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে। আহত চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, নিহত গোলাম সরোয়ার স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে সরকার আব্দুল্লাহ আলম মামুন বলেন, ঠাকুরদিঘী এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান। মরদেহ আমাদের হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, নিহত সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন এবং তারা এখন মোটামুটি সুস্থ আছেন। তবে অপর দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ ও পরিচিতি সভা  

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ফলাবো ফলন পড়বো দেশ গণতন্ত্রের বাংলাদেশ” এই প্রতিবাদকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

অনেকেই মনে করছেন আমি জামায়াতের সঙ্গে যুক্ত, সমস্যা নেই শুধু আ.লীগ না বানালেই চলবে: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট: নিউ ইয়র্কের মাটিতে জুলাই যোদ্ধাদের ওপর আক্রমনকে আওয়ামী লীগের কাপুরুষতার পরিচয় বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি জানান, আওয়ামী লীগ বাংলাদেশেও

ট্রেনে ঈদের টিকিট বিক্রি শুরু হচ্ছে ২১ মে, চলবে ১০টি বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক: সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ট্রেনের সব টিকিট অনলাইনে দেয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি

ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ; তথ্য চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিজয়নগরে ঢাকা-আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তথ্য থাকলে জানানোর অনুরোধ করেছে

র‌্যাবের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে র‌্যাব-১২ এর অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম রেজা গ্রেফতার হয়েছেন। র‌্যাব জানায়, ২০১২ সালের ২৩ আগস্ট শাহজাদপুর