মিরপুরে আগুনে নিহত বেড়ে ১৬

অনলাইন ডেস্ক: মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের নিহতের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সব মরদেহ ‘আনোয়ার ফ্যাশন’ নামের পোশাক কারখানাকে উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এর আগে, আজ বিকেলে ৯ জন নিহতের তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিসের সদর দপ্তর। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে আরও কয়েকটি ইউনিট যুক্ত হয়।,

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তল্লাশি অভিযান এখনো চলমান। পাশের যে কেমিক্যাল গোডাউন রয়েছে, সেখানে এখনো আগুন জ্বলছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। ওখানে কাউকে যেতে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, ড্রোন দিয়ে এসব কার্যক্রম করছি।’

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আরও কম দামে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত

নিজস্ব প্রতিবেদক: উৎপাদিত পেঁয়াজের রপ্তানি বাড়াতে ন্যূনতম রপ্তানি মূল্য ১০০ ডলার পর্যন্ত কমিয়েছে ভারত। আগে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৪০৫ মার্কিন ডলার নির্ধারণ

নেতানিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার

সাংবাদিক ফিরোজকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী গ্রেপ্তার 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে গণমাধ্যমকর্মী ফিরোজ আহমেদকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী মিলন হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার সাভারের

টাঙ্গাইলে ১২৪৭টি মণ্ডপে দুর্গাপূজা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবকে ঘিরে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় এক হাজার ২৪৭টি মণ্ডপের প্রতীমা তৈরি

যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা

নিজস্ব প্রতিবেদক মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ইরানের উপকূলীয় অঞ্চলে অবস্থিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক

বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সবার অধিকার নিশ্চিত হয়