মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা: ২৩ জন নিহত, আহত ৩০

অনলাইন ডেস্ক: মিয়ানমারের সাগাইং অঞ্চলের লিন তা লু গ্রামে একটি বৌদ্ধ মঠে ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতভর চালানো এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর তথ্য অনুযায়ী, চলমান সংঘর্ষ থেকে বাঁচতে আশপাশের গ্রাম থেকে প্রায় দেড় শতাধিক মানুষ ওই মঠে আশ্রয় নিয়েছিলেন। রাত ১টার দিকে একটি জঙ্গিবিমান মঠের ভবনে বোমা ফেললে চার শিশুসহ ২৩ জন নিহত হন বলে জানিয়েছেন একটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্য।

স্থানীয় গণমাধ্যম ডেমোক্রেটিক ভয়েজ অব বার্মা জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং তা ৩০ ছাড়াতে পারে। তবে দেশটির সামরিক বাহিনী এখনো এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে সাগাইং অঞ্চলটি সামরিক বাহিনী ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,‘জনগণের শক্তিই বড় শক্তি, বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান, কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ

জিয়া পরিষদের নেতাকে হত্যা, আ’লীগ নেতার বাড়িতে জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে জিয়া পরিষদের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জেরে আওয়ামী লীগ নেতার বাড়িতে লাগানো

গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের সুরাট ও আহমেদাবাদ থেকে ৫৫০ জনেরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৬ এপ্রিল) ভারতের

এনায়েতপুরে ছাত্রদল নেতা হত্যায়, যুবদল আহ্বায়ক সহ দুইজন গ্রেফতার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) হত্যা মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-এনায়েতপুর থানা যুবদলের

রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী একটি ডানপন্থী দল ও তাদেরেকে মেইনস্ট্রিম হতে দেননি এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বক্তব্যের প্রতিবাদ

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি