মিয়ানমারে আবারও ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পের আঘাত এখনো সামলে উঠতে পারেনি মিয়ানমার। চলছে উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়া। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে দফায় দফায় কম্পন অনুভূত হচ্ছে দেশটিতে। সেই ধারাবাহিকতায় রোববার (১৩ এপ্রিল) ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এ তথ্য জানিয়েছে। তাদের প্যারামিটার অনুযায়ী, রোববার সকালে নতুন করে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থলে কম্পনের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার (২১.৭৫ মাইল)। মান্দালয়ের ৯২ কিলোমিটার দক্ষিণে এবং মেইকটিলার ৩৪ কিলোমিটার দূরে উৎপত্তিস্থলের অবস্থান।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র আরও জানিয়েছে, এসব তথ্য প্রাথমিক। তারা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার জাতীয় ভূমিকম্প তথ্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছে। বিস্তারিত তথ্য জানতে কর্মকর্তারা কাজ করছেন। এর আগে শুক্রবার (১১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ২ মিনিটে মিয়ানমারে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎপত্তিস্থল। প্রথম ধাক্কার পর একাধিক আফটার শক হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এনসিএসের বার্তায়।

প্রসঙ্গত, ২৮ মার্চ দুপুরে মিয়ানমারে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪। এ ‍দুর্যোগে মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়ে গেছে।

ভূমিকম্পের এই কম্পন অনুভূত হয় মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ড, দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে বিএনপির সদস্য নবায়ন উপলক্ষে আলোচনা সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চরাঞ্চলে অবস্থিত

লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির

স্বরাষ্ট্রমন্ত্রীর সালাহউদ্দিন আহমদের নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নোমানের দাবি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন ইস্যুতে দ্বিচারিতার অভিযোগ এনসিপি এমপি হাসনাত আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং ঐকমত্য কমিশন ইস্যুতে দ্বিচারিতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের

আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক করলেন অমর্ত্য সেন

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক করেছেন অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেন। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের নিজ বাড়িতে বসে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া

সরাইলে ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তিতে বিএনপি’র বাঁধ ভাঙা উল্লাস 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পতন ও জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় র‍্যালী’র আয়োজন করেন উপজেলা বিএনপি। মঙ্গলবার (৫