মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষ যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিশ্ব শরণার্থী দিবসে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন, বিশ্ব শরণার্থী দিবসে আমরা আজ বিশ্বের লাখ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের জন্য এটি শুধু বৈশ্বিক সংকট নয়, বরং আমাদের প্রতিদিনের বাস্তবতা।

তিনি লিখেছেন, কক্সবাজারে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় বাংলাদেশ তার মানবিক দায়িত্ব পালনে যে অঙ্গীকার দেখিয়েছে, তা বিশ্বব্যাপী প্রশংসিত। তবে এই সংকট এখনো বিশ্বের অন্যতম গুরুতর মানবিক বিপর্যয় এবং এর ভার ক্রমেই অসহনীয় হয়ে উঠছে।,

তারেক রহমান আরও লিখেছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই—রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে। এ সংকট এখনো শেষ হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষ যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে তা নিশ্চিত করতে হবে।

তিনি লিখেছেন, আসুন, এই শান্তিপূর্ণ ও ন্যায্য ব্যবস্থার প্রতি আমাদের অঙ্গীকার সুদৃঢ় করি—যাতে কোনো শরণার্থী পিছিয়ে না পড়ে, যেন কেউ নিজ বাড়ি ফিরে যাওয়ার অধিকারের বাইরে না থাকে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক করলেন অমর্ত্য সেন

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সতর্ক করেছেন অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেন। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের নিজ বাড়িতে বসে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া

আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে। এক. এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে।

চুয়াডাঙ্গায় স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, হাসপাতালে আরও তিনজন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজন দিনমজুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের সবাই

রায়গঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক এলাকায় শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সলঙ্গায় চ্যানেল এস-এর বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুয়েল রানা : সব কথা, সবার কথা’-এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: ইরানের সাথে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রোববার ওমানের রাজধানী মাসকটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি জানিয়েছেন