মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি,পুতুলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি এবং সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক তাহাসিন মুনোবীল হক বাদী হয়ে মামলাটি দুটি করেন।

জানা যায়, সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায় করে আত্মসাৎ করেছেন পুতুল।

এছাড়া জীবনবৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভে ক্ষমতার অপব্যবহার করেন তিনি।

এর আগে ৪ মার্চ সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা রয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, মা শেখ হাসিনার যোগসাজশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব দলিলের বিধি, নীতিমালা ও নৈতিক মানের সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে।’

মামলার এজহারে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ পুতুল ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ২০২৩ সালে দাখিলকৃত সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)- শিক্ষকতা/শিক্ষা ম্যানুয়েল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ না করেও নিজেকে উক্ত প্রতিষ্ঠানের কাজের সঙ্গে সম্পর্কিত মর্মে মিথ্যা দাবি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন করেন এবং পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় একটি নিয়মিত মামলা রুজুর অনুরোধ করা হলো।

অপর মামলায় বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এর সঙ্গে পরস্পর যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর খাত হতে সূচনা ফাউন্ডেশনের অনুকূলে মোট ৩৩.০৫ কোটি টাকা দিতে বাধ্য করায় তার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জামাতে

ধাপে ধাপে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তিনি বলেন, এ

ভারীবর্ষণে দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিপাতের কারণে দেশের আটটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সতর্কতা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণ, সেনা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর

সিরাজগঞ্জ বেলকুচিতে জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বেলকুচি সদর ইউনিয়নের নতুন পরিষদ কমপ্লেক্স চত্বরে এ

এ টি এম আজহারের মুক্তিতে এনায়েতপুরে এতিমদের মাঝে জামায়াতের খাবার পরিবেশন ও শুকরানা মাহফিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম আপিল বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ডের আদেশ থেকে বেকসুর খালাস পাওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুরে এতিমদের মাঝে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন