মিজানুর রহমান আজহারির প্রার্থিতার ব্যাপারে জামায়াতের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের জেরে ব্যাপক আলোচনার পর অবশেষে পরিষ্কার হলো, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিভিন্ন পোস্টে দাবি করা হয়—তিনি নাকি জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন। তবে দলটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, বিষয়টি সম্পূর্ণ গুজব।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।

তিনি আরও আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থীতা নিয়ে ভুয়া তথ্য প্রচার না করতে এবং এসব গুজবে বিভ্রান্ত না হতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুপুর থেকেই আজহারিকে অভিনন্দন জানিয়ে পোস্টের বন্যা দেখা যায়। অনেকেই অনানুষ্ঠানিক সূত্র ধরে নিয়েছিলেন যে তিনি এ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী। তবে দলটির ব্যাখ্যায় স্পষ্ট হয়েছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

ঢাকা-৫ আসনটি রাজনৈতিকভাবে সবসময়ই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী দেয়ার বিষয়ে জামায়াতের নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনা করছেন বলে জানা গেছে। ইতোমধ্যে কামাল হোসেন নামের একজন নেতা জামায়াতের হয়ে এলাকায় প্রচারণা চালাচ্ছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আরও ১২২ জনের আপিল

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২ প্রার্থীর আপিল আবেদন জমা

স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান সাদিক, ভুল শুধরে দেওয়ার আহ্বান ফরহাদের

নিজস্ব প্রতিবেদক: সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা।

নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলেকে ধরতে গিয়ে ৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: পাবনা সদর উপজেলায় নামাজ আদায় করা অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছেন এক ছেলে। খবর পেয়ে অভিযুক্ত ছেলেকে আটক করতে গিয়ে তার ছুরিকাঘাতে আহত হয়েছেন

সোমবার কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সরকারি সফরে সোমবার কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ অংশগ্রহণ

কুয়াকাটা সৈকতে লাল কম্বলে মোড়ানো অজ্ঞাত লাশ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের গঙ্গামতি এলাকায় লাল কম্বলে মোড়ানো এক অজ্ঞাত ব্যক্তির (বয়স আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকালে

তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন, বস্তিবাসীর পুনর্বাসনসহ নানা সামাজিক সমস্যা সমাধানে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক