মা হয়তো আর রাজনীতিতে ফিরবেন না: সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক: সজীব ওয়াজেদ জয় বলেছেন, মা হয়তো আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না। কারণ, তিনি অবসর নিতে চেয়েছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শ্রীনিবাসন জৈন। গত বুধবার প্রকাশিত ভিডিও কথোপকথনে জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ, নির্বাচনে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন।

আলজাজিরার প্রশ্ন ছিল, ‘বাংলাদেশে কি আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আছে?’

জয় বলেন, ‘অবশ্যই আছে। আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না। এটি সবচেয়ে পুরোনো এবং বড় দল। আমাদের ভোটের হার ৪০-৫০ শতাংশ। আপনি কি মনে করেন, এই ৪০-৫০ শতাংশ মানুষ শুধু শুধু দলটিকে সমর্থন করা বন্ধ করে দেবে? ১৭ কোটি মানুষের দেশে প্রায় ছয়-সাত কোটি ভোটার আওয়ামী লীগের সমর্থক। আপনি কি ভাবছেন, তারা আওয়ামী লীগকে সমর্থন করা বন্ধ করে দেবে?’

শ্রীনিবাসন– ‘আমি এটা জিজ্ঞেস করলাম, কারণ আপনি ইঙ্গিত দিয়েছেন, আপনার মা রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। তার মানে কি এই, তিনি যদি কখনও বাংলাদেশে ফিরে যেতে পারেনও, তবু তিনি আর রাজনৈতিক অঙ্গনে থাকবেন না?’

জয়– ‘না, তিনি বৃদ্ধ। মা এখন প্রবীণ। এমনিতেও এটিই ছিল তার শেষ মেয়াদ। তিনি অবসর নিতে চেয়েছিলেন।’

– ‘তাহলে কি এটি এক অর্থে হাসিনা যুগের অবসান?’

– ‘সম্ভবত, হ্যাঁ।’

– ‘ঠিক আছে। তার মানে আপনি বলছেন, আওয়ামী লীগ যদি আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রবেশের সুযোগ পায়, তবে সেটি তাঁকে ছাড়াই হবে।’

– ‘হ্যাঁ। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। এটি ৭০ বছরের পুরোনো দল। তাঁকে ছাড়াই হোক বা তাঁকে সঙ্গে নিয়েই হোক– এই দল টিকে থাকবে। কেউই তো চিরকাল বেঁচে থাকে না।’

মৃত্যুর দায় ও অডিও ক্লিপ বিতর্ক

সজীব ওয়াজেদ দাবি করেছেন, বাংলাদেশে বর্তমানে একটি ‘প্রহসনের নির্বাচন’ চলছে। একই সঙ্গে তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে শত শত মানুষের মৃত্যুর দায় অস্বীকার করে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ এবং আন্দোলনকারীদের ভেতর থাকা ‘উগ্রপন্থিদের’ দায়ী করেছেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণহানির বিষয়ে জয় বলেন, ‘আওয়ামী লীগ আন্দোলন মোকাবিলায় ভুল করেছে (মিসহ্যান্ডল)। কিন্তু মা কাউকে হত্যার নির্দেশ দেননি। তিনি যদি হত্যার নির্দেশ দিতেন, তবে আজও তিনি ক্ষমতায় থাকতেন।’

শ্রীনিবাসন জৈন আলজাজিরা ও বিবিসির সংগৃহীত অডিও ক্লিপের প্রসঙ্গ উল্লেখ করেন। সেখানে শেখ হাসিনাকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা গেছে। জয় সেটিকে ‘আউট অব কন্টেক্সট’ বা খণ্ডিত অংশ বলে দাবি করেন। তাঁর ভাষ্য, শেখ হাসিনা কেবল সম্পদ রক্ষায় এবং জঙ্গিদের বিরুদ্ধে বলপ্রয়োগের কথা বলেছিলেন। তবে সাংবাদিক যখন জয়ের কাছে সেই পূর্ণাঙ্গ ভিডিওর প্রমাণ চান, জয় তা পরে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

নির্বাচনে নিষেধাজ্ঞা ও গণতান্ত্রিক পরিস্থিতি

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ না থাকাকে জয় ‘অবৈধ’ বলে অভিহিত করেন। সাংবাদিক তাঁকে মনে করিয়ে দেন, গত ১৫ বছর আওয়ামী লীগের বিরুদ্ধেই নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ ছিল। জবাবে জয় বলেন, ‘আওয়ামী লীগ কখনও কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছিল আদালতের সিদ্ধান্তে।’ তিনি আরও দাবি করেন, ২০১৮ বা ২০২৪ সালের নির্বাচনে কারচুপির প্রয়োজন ছিল না। কারণ জরিপ অনুযায়ী আওয়ামী লীগ জনপ্রিয়তায় এগিয়ে ছিল।,

দুর্নীতির অভিযোগ ও এফবিআইয়ের তদন্ত

বিদেশে সম্পদ পাচার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে জয় বলেন, ‘এফবিআই তদন্ত করে আমার কোনো অবৈধ সম্পদ পায়নি। আমি কেবল এই বাড়িটিরই (ওয়াশিংটন ডিসি) মালিক।’ যুক্তরাজ্যে আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর ৩৬০টি বাড়ির হদিস পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জয় জানান, ওই মন্ত্রী বা অন্যদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় তাঁর পরিবারের নয়।

ভারতের ওপর আস্থা

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর চাপ বাড়ছে। এ প্রসঙ্গে জয় বলেন, ‘ভারত আমার মায়ের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। ভারতের বিচার ব্যবস্থা ও আইনের শাসনের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। সেখান থেকে তাঁকে ফেরত পাঠানো সম্ভব হবে না। কারণ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

সাক্ষাৎকারের শেষে জয় বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, গত দেড় বছরে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তবে সাংবাদিক শ্রীনিবাসন জৈন পাল্টা যুক্তিতে বলেন, আওয়ামী লীগ কি বর্তমান সংকটের কারণ, নাকি এর সমাধান– তা নিয়ে বিতর্ক রয়েছে।,

সূত্রঃ আলজাজিরা

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়া আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট

অনলাইনে পণ্য বিক্রিতে ভ্যাট বাড়ানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক: নতুন বাজেটে অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে

ঈদে সরকারি চাকরিজীবীদের টানা ৯ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এবার

বাংলাদেশ আগামী ২০ বছর অরাজকতার মধ্যে দিয়ে যাবে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টক শোতে অংশ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন,

সিরাজগঞ্জে ভোটার আইডিতে পিতার নাম পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকশা গ্রামে মৃত খাদেম আলী মন্ডলের জমি প্রতারণামূলকভাবে আত্মসাতের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির