মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপ করা শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার, ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলেই তাকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীকে ছেড়ে দেয়ার পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে একটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিটিতে দেখা গেছে, শিক্ষার্থীর পরিবারের সদস্যরাও মাহফুজ আলমের সঙ্গে রয়েছেন।

মাহফুজ আলমের নিজস্ব ফেসবুক আইডি থেকে ওই শিক্ষার্থীর সঙ্গে তোলা ছবিটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, তথ্য উপদেষ্টার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে ডিবি অফিসে ওই শিক্ষার্থী এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে উপদেষ্টা তাকে বাসায় আসার আমন্ত্রণ জানান। এর আগে দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হুসাইনকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করতে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাবরি মসজিদ ভাঙ্গার রায় হতে যাচ্ছে আজ।

 মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ১৯৯২ সালের ডিসেম্বরে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছিল। ২৮ বছর পর সেই মসজিদ ভাঙ্গার রায় হতে যাচ্ছে আজ। মসজিদ ধ্বংসের মামলার রায়

১১ মাসে দুদকের ৫১২ মামলা, আসামি ২১৯১

নিজস্ব প্রতিবেদক ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১১ মাসে ৫১২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় ২ হাজার ১৯১ জনকে

বইমেলায় রাজশাহী কলেজ শিক্ষিকার গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’

ঠিকানা টিভি ডট প্রেস: অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে রাজশাহী কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হাজেরা খাতুনের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’। পুথিপ্রকাশ

ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা, বসানো হয়েছে চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণ

হবিগঞ্জে স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় খোলার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার

চার গ্রুপে বিভক্ত বিএনপি, সর্বশক্তি নিয়ে মাঠে জামায়াতের একক প্রার্থী,গোপন তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন একাধিক নেতা। তারা এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। পাশাপাশি