মাহফিলে জামায়াতকে ভোট না দেওয়ার আহবান বিএনপি নেতার , প্রতিবাদস্বরূপ মাহফিল ত্যাগ করেন মুসুল্লীরা

নিজস্ব প্রতিবেদক: ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জামায়াতকে ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন। তার এই বক্তব্যের পর পরই প্রতিবাদস্বরূপ ওই ওয়াজ মাহফিলে উপস্থিত অসংখ্য মুসুল্লীরা প্যান্ডেল ত্যাগ করে চলে যায়।,

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া মারকাজুল কুরআন নূরানী ও হাফেজী মাদরাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে।

এসময় ওয়াজ মাহফিলের প্রধান অতিথি গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন-যারা মাহফিল ত্যাগ করে চলে গেছেন আমি কিন্তু তাদের চিনি এবং তাদের ওপর নজর রাখা হবে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে মারকাজুল কুরআন নূরানী ও হাফেজী মাদরাসার আয়োজনে ১৮ তম অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একটানা ত্রিশ মিনিট বক্তব্য রাখেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। একপর্যায়ে তিনি (বিপ্লব) বলেন-বাংলাদেশে প্রধান দুইটি দল আওয়ামী লীগ ও বিএনপি। এবার ফ্যাসিস্টের কারণে আওয়ামী লীগ না থাকায় আলোচনায় এসেছে জামায়াতে ইসলামী।

বিএনপি নেতা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেন-আর যাকেই ভোট দিন জামায়াতকে কেউ ভোট দিবেন না। তার এই বক্তব্যের পর পরই প্রতিবাদস্বরূপ ওই ওয়াজ মাহফিলে উপস্থিত অসংখ্য মুসুল্লীরা প্যান্ডেল ত্যাগ করে চলে যাওয়ার সময় বিএনপি নেতা মুসুল্লীসহ মাহফিলের আয়োজকদের ওপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে মুসুল্লীদের তোপের মুখে তিনি তড়িঘড়ি করে বক্তব্য শেষ করার পূর্বে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন-আমি টানা তিন বছর তাবলিগ জামাতে বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি। সেইসব কথা উল্লেখ করে যখন বক্তব্য রাখছিলাম, তখন সদ্য দুর্গা পূজার সময় জামায়াত নেতাদের বিভিন্ন মন্ডপ পরিদর্শনসহ আপত্তিকর বক্তব্য এবং ক্ষমতার লোভে ইসলামের নাম ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রি করা জামায়াতকে ভোট না দেয়ার জন্য মুসলমান ভাইদের অনুরোধ করেছি। এসময় কয়েকজন জামায়াতের কর্মীরা মাহফিলের প্যান্ডেলে হট্টগোল করতে চেয়েছিলো। পরবর্তীতে তারা প্যান্ডেল ত্যাগ করে চলে যায়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুর ইউএনও কামরুজ্জামান বিদায়, মানবিক সেবার ছাপ রেখে যাচ্ছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান বদলিজনিত কারণে দায়িত্বস্থল ছেড়ে যাচ্ছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে বদলির আদেশ পাওয়ার পর তিনি নতুন কর্মস্থলে

পাইকপাড়ায় পাওনা টাকা চাওয়ায় হামলা, ভাঙচুর ও লুটপাট

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু ইসরাইলের

অনলাইন ডেস্ক: দখলদার ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করেছে। রোববার এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এদিকে মুহুর্মুহু বোমা হামলা চালিয়ে

দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ 

নিজস্ব প্রতিবেদক: বগুড়া, শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫: দেশে দিন দিন সাংবাদিকের সংখ্যা বাড়লেও দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে। পেশার মান বাড়ছে না বরং তলানিতে ঠেকে গেছে।

যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পাড়ি দিলো সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন

নজরুল ইসলাম সিরাজগঞ্জ: প্রথমবার যমুনা রেল সেতু হয়ে বাণিজ্যিকভাবে যাত্রী নিয়ে প্রথমবারের মতো পাড়ি দিলো ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নতুন রেল যোগাযোগ

বাঁশখালী রুটে মাদক পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ চৌকি তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আব্দুর রহমান (৪২) নামে