মাসী শেখ হাসিনার সঙ্গেই বড় বিপদে টিউলিপ সিদ্দিক!: ভারতীয় গণমাধ্যম কি বলছে!

নিজস্ব প্রতিবেদক: এক শিরোনামই বাংলাদেশে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভারতের নিউজ ১৮ বাংলা সম্প্রতি ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে শিরোনাম করেছে: “মাসী শেখ হাসিনার সঙ্গে বড় বিপদে টিউলিপ সিদ্দিক!”।

বাংলাদেশি রেওয়াজ অনুযায়ী, শেখ হাসিনা ও টিউলিপ ভাগ্নি–মাসী সম্পর্কের মধ্যে থাকলেও, মুসলিম সমাজে মাসী নয় খালা শব্দটি ব্যবহার হয় । ভারতীয় গণমাধ্যমের হিন্দু রেওয়াজে লেখা এই শিরোনাম নেটিজেনদের মধ্যে সরাসরি বিতর্কের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, এটি “সংস্কৃতি ও ধর্মের সংবেদনশীলতার বিরুদ্ধে চরম উদ্ভট ভুল।”

প্রসঙ্গত, আদালত বাংলাদেশের পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেছে। আদালত টিউলিপ সিদ্দিককে ২ বছর, শেখ হাসিনাকে ৫ বছর এবং তাঁর বোন শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। টিউলিপের উপর এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, রেহানার উপর এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্য ১৪ জনকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের অভিযোগ, টিউলিপ সাংসদ পদে থাকার সময় পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ করেছিলেন। আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিবকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও তাদের বিরুদ্ধে অন্য দুটি মামলা রয়েছে।

নেটিজেনরা এখনো মন্তব্য করছেন: “শিরোনামটি শুধু ভুল নয়, এটি আন্তর্জাতিক সংবাদ পরিবেশে ধর্ম ও সংস্কৃতির প্রতি অবহেলার পরিচয়।” বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক সংবেদনশীলতার দিকে নজর আকর্ষণ করবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৫৩ আসনে ১০ হাজারের কম ব্যবধানে হেরেছেন জামায়াত জোটের প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মাধ্যমে ২২৪ আসনে প্রার্থী দেয় জামায়াতে ইসলামী। এর মধ্যে ৬৮ আসনে দলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সরকার গঠনের

আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে, যা আমরা কল্পনাও করতে পারছি না : মান্না

ডেস্ক রিপোর্ট: আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গিয়ে নির্বাচন হবে বলে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আগামী ৫

আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে: সাবেক এমপি রুমানা মাহমুদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেছেন, ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

অনলাইন ডেস্ক: মধ্যরাতে বাসায় ঢুকে ভাঙচুর ও মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে কলাবাগান থানার ওসিসহ এক এসআইকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। সোমবার ডিএমপির

মাইলস্টোনে অগ্নিদগ্ধ শিক্ষার্থী চুয়াডাঙ্গার মাহিয়া আর বেঁচে নেই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা শাখায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া (১৫) আর বেঁচে নেই। বৃ্হস্পতিবার