মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পুরো শপিং মলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (০৯ অক্টোবর) রাতে মৌচাকের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৩টার দিকে রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে সংঘটিত হয় দুর্ধর্ষ এই চুরির ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে দোকানটিতে আসে এবং শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়।,

শম্পা জুয়েলার্সের মালিক জানান, তার দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণের অলংকার সাজানো ছিল। পাশাপাশি ১০০ ভরির মতো বন্ধক রাখা স্বর্ণ ও প্রায় ৪০ হাজার টাকা নগদও ছিল, যা সবকিছুই চোরেরা লুট করে নিয়ে গেছে।

তিনি জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরে ভোরে মার্কেটের দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে এসে দেখেন, দোকানের সবকিছু চুরি হয়ে গেছে।

এর আগে, গত রোববার (০৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে আরেকটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (০৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে কৃষকের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সচেতন করতে এ আয়োজন আব্দুল জলিল কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার

দুদকের অভিযান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকের বাসা নাকি ব্যাংক!

নিজস্ব প্রতিবেদক: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে উদ্ধার করা হয়েছে বান্ডিল

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক 

অনলাইন ডেস্ক: বহুমাত্রিক অনিয়ম-দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রীর পদ থেকে অবশেষে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার তিনি দেশটির প্রধানমন্ত্রী

কুমিল্লা’য় অপহরণ মামলার পলাতক আসামী আ.লীগ ক্যাডার খোকন আটক

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা কোতয়ালী থানাধীন দক্ষিণ চর্থা(ইপিজেড) এলাকায় সেনাবাহিনী’র অভিযান পরিচালনা করে অপহরণ, চাঁদাবাজি, জালিয়াতি ও ভূমি দখলসহ একাধিক মামলার পলাতক

গাজার আল-আহলি হাসপাতালে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সিটির আল-আহলি হাসপাতাল ইসরায়েলি বাহিনীর হামলার সম্মুখীন হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) এই হামলায় তিনজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। একই দিনে গাজার বিভিন্ন স্থানে

ইরাকের আল-আসাদ বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা

নিজস্ব প্রতিবেদক: ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। সেখানে মার্কিনি ছাড়াও তাদের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। তারা ঘাঁটি ছাড়ার পর এটির