মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বুধবার কুয়ালালামপুরের পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ের জালান আলোর এলাকা থেকে তাদের আটক করা হয়। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ অভিযানে ৬১ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেয় বলে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা।

প্রতিবেদনে কুয়ালালামপুরের ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফের বরাত দিয়ে বলা হযেছে, কুয়ালালামপুর সিটি হলের সহযোগিতায় স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে অভিযান শুরু হয়। আটকদের মধ্যে ৭১ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিনজন এবং মিসর ও সুদানের একজন করে নাগরিক আছেন।

এতে বলা হয়, আটকদের মধ্যে অনেকের বৈধ কাগজপত্র নেই। অনেকের এই দেশে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে। সংশ্লিষ্ট আইন অনুসারে মামলাটির তদন্ত চলছে। পরবর্তী কার্যক্রমের জন্য তাদের ইমিগ্রেশন হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ভারত

অনলাইন ডেস্ক: পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ভারত। শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম

গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

ঠিকানা টিভি ডট প্রেস: গ্লোবাল ইসলামী ব্যাংকের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২৫’ ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানা যায়। প্রাথমিক কর্মসূচি শুরু হচ্ছে

পলাতক আওয়ামী নেতাদের কোথায় কার আস্তানা

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের কলকাতা ও দিল্লি এখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা, মন্ত্রী ও দলবাজ কর্মকর্তাদের বড় আস্তানা হয়ে উঠেছে। ভারতের বাইরে দুবাই,

বাংলাদেশ ব্যাংকে আজ থেকে সরাসরি গ্রাহকসেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ব্যাংক আজ রোববার থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বদল এবং অটোমেটেড চালানসহ সরাসরি গ্রাহকসেবা বন্ধ করে দিচ্ছে। একযোগে মতিঝিলসহ সব অফিস

তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ৩ নেতাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো