মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সেলাঙ্গার প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে এ অভিযান পরিচালিত হয়। রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলা অভিযানে শতাধিক দোকান ও বাণিজ্যিক ভবনে তল্লাশি চালানো হয়।

সেলাঙ্গার অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন জানান, চার মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এতে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি রয়েল মালয়েশিয়ান পুলিশ, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্স, ক্লাং রয়েল সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ কর্মকর্তা অংশ নেন।

অভিযানে ১ হাজার ১৩২ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকায় ৮৯৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬৪৩ জন ইন্দোনেশিয়ার, ১৫০ জন বাংলাদেশের, ৩৫ জন পাকিস্তানের, ৩৬ জন মিয়ানমারের, ২৪ জন নেপালের এবং ১০ জন ভারতের নাগরিক। তাদের মধ্যে ৬৪৩ জন পুরুষ ও ১৯ জন নারী। তবে আটককৃত নারী অভিবাসীদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

আটক ব্যক্তিদের সেলাঙ্গার অফিসে রাখা হয়েছে এবং যাচাই শেষে সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে। এ সময় কর্মকর্তারা সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া থেকে নিয়োগকর্তাদের বিরত থাকতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত এক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে জাহিদ হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর পৌনে ৪টার

নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে : ইশরাক হোসেন

ডেস্ক রিপোর্ট: কোনো একটি দলকে অথবা একটি গোষ্ঠীকে সুবিধা দিতে জাতীয় নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক

বেলকুচি মডেল কলেজের প্রতিষ্ঠাতা মজিদ সরকারের মৃত্যু বার্ষিকী পালন

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি  পৌর  এলাকার চালায় অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ সরকার

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া এলাকায় ট্যাংলরী ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ঘটনা স্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে সিএনজির

আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন ভুক্তভোগী

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে কেউ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন। অনেকে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। আয়না ঘরে আটকে রেখে মাসের পর মাস শারীরিক

ইসরায়েলি বাহিনীর হাতে আটক জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ

অনলাইন ডেস্ক: সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় মানবিক সাহায্য বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বৃহস্পতিবার আটক করার পর এ ঘটনা ঘটে।