মালয়েশিয়ায় ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ বিদেশির প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও ২-এ মোট ১৯৮ জন বিদেশিকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে অভিযোগ—পর্যাপ্ত তহবিলের অভাব, আবাসন সংক্রান্ত কোনো প্রমাণপত্র না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট করতে না পারা।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM)-এর মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, আটক ব্যক্তিদের ‘নট টু ল্যান্ড’ নীতির আওতায় ফেরত পাঠানো হবে। এ দায়িত্ব সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো পালন করবে।

বৃহস্পতিবার টার্মিনাল ১-এ আটক ১২৮ জনের মধ্যে ১২৩ জনই বাংলাদেশি। বাকিরা হলেন পাকিস্তানের দুই, ইন্দোনেশিয়ার দুই ও একজন সিরিয়ার নাগরিক।

অন্যদিকে টার্মিনাল ২-এ আটক ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামি রয়েছেন।

মোহাম্মদ শুহাইলি আরও বলেন, মালয়েশিয়াকে অবৈধ অভিবাসনের ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের চেষ্টা প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ভ্রমণ ভিসায় আসা আরও ৯৬ জন বাংলাদেশিকে অভিবাসন শর্ত না মানায় দেশে ফেরত পাঠানো হয়েছিল।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কয়েক বছরের তুলনায় নিত্য পন্যের মূল্য স্বাভাবিক এই রমজানে

নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় ইবাদতের মাস রমজান। রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। সেই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় পন্যের

জুলুমের ভয়াবহতা ও স্বাধীন দেশের অনন্য দৃষ্টান্ত- বিএনপি নেতা আনিছুর রহমান

নজরুল ইসলাম: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বাধীন বাংলাদেশের প্রথম আন্দোলনকারী ও স্বাধীন জেলা যমুনা বিধৌত এ সিরাজগঞ্জ জেলা। এ জেলায় প্রথম আন্দোলনকারী হিসেবে শহরে প্রবেশ

ভূমি মন্ত্রণালয়ে এক সচিবের বিরুদ্ধে ১০ লাখ মামলা!

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে সারাদেশে প্রায় ১০ লাখ মামলা চলমান রয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ নিজেই জানিয়েছেন। রোববার (২৬

বাংলাদেশ দূতকে তলব করে ঢাকার ওপর দোষ চাপাল ভারত

অনলাইন ডেস্ক: আবারও বাংলাদেশ দূতকে তলব করল ভারত। দিল্লিতে বসে শেখ হাসিনার মন্তব্য তাঁর ব্যক্তিগত ও এর সঙ্গে দিল্লির কোনো সম্পৃক্ততা নেই বলে দূতকে জানানো হয়েছে।

সমঝোতার ধরন যাই হোক না কেন, নির্ধারিত কিছু আসনে খেলাফতের প্রার্থী থাকবেই: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি ইসলামী রাজনৈতিক দলের

আবরার হত্যার রায় শুনতে অপেক্ষায় ছিলেন মা, রায় ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ পরিবার

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় হওয়ার কথা ছিল আজ। সকাল থেকেই সব কাজ শেষ করে টিভির পর্দার সামনে আবরার হত্যার