মালয়েশিয়ায় মানবপাচার মামলা: মাসুদ উদ্দিন চৌধুরীসহ ১০৩ জনের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর দায়রা জজ আদালত মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। মামলাটি মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ঘিরে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের কার্যক্রমের তদন্ত সংশ্লিষ্ট। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় আফিয়া ওভারসিজের মালিক আলতাফ খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ১০৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণের নামে একটি প্রভাবশালী সিন্ডিকেট মানবপাচার, চাঁদাবাজি ও অর্থ পাচারে জড়িত ছিল।

এর আগে মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে বাদী আদালতে নারাজি দিলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত মামলাটির পুনঃতদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। গতবছর ৩০ অক্টোবর ও ২ নভেম্বর শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

বাদী আলতাফ খান অভিযোগ করেন, আসামিদের প্রভাবে সিআইডি পক্ষপাতমূলক প্রতিবেদন তৈরি করেছিল। পরে আদালত সে প্রতিবেদন বাতিল করে ডিবিকে তদন্তের ভার দেয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন— ক্যাথারসিস ইন্টারন্যাশনালের রুহুল আমীন (স্বপন), আহমেদ ইন্টারন্যাশনালের বেনজীর আহমেদ, সিংঙা ওভারসিজ লিমিটেডের নিজাম হাজারি, অরবিটালস ইন্টারন্যাশনালের নাফিসা কামাল ও অন্যান্য প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও পরিচালকরা।

এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত দুজন ব্যবসায়ী—আমিনুল ইসলাম আবদুন নুর ও রুহুল আমীন স্বপনকে আটকের জন্য ইন্টারপোলের মাধ্যমে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালের ২৪ অক্টোবর ইন্টারপোলের বাংলাদেশ শাখা এ সংক্রান্ত চিঠি প্রেরণ করে। সরকার পতনের পর রুহুল আমীন স্বপন দেশত্যাগ করেছেন বলে জানা গেছে।

এ মামলার তদন্তভার পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চার্জ

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক সহ

কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি সরাল বিএসএফ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি

নির্বাচনের আগে রাজনৈতিক বিভক্তি তীব্র

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি তীব্র আকার ধারণ করেছে। সরকার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক

নেপাল কারাগারে সুড়ঙ্গ করতে ২০ জনের টিম করেছিল সুব্রত

ঠিকানা টিভি ডট প্রেস: অস্ত্র মামলায় আট দিনের পুলিশ রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। পুলিশের পাশাপাশি টাস্কফোর্স ইন্টারোগেশন সেলের (টিএফআই)

বাংলাদেশের দাপুটে বোলিংয়ে ১১০ রানে অলআউট পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের জবাব দিতে পারল না পাকিস্তান। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের দাপুটে বোলিংয়ে ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং অনির্দিষ্টকালের