মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং রেফাত বিশাত। আজ শুক্রবার মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বারনামায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আজ মালয়েশিয়ার আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন ৩১ বছর বয়সী মো. মামুন আলী।

তার বিরুদ্ধে ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় এই অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে এই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।

অপর অভিযুক্ত, ২৭ বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে গত ১০ জুলাই বিকাল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগ আনা হয়েছে।

দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় আনা এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়প্ত করার বিধান রয়েছে।,

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় ও ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়া

পাল্টাপাল্টি স্থগিতের পর স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি ভিসা সেবা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে পাল্টাপাল্টি স্থগিতের পর দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডের সংবাদে

ইসলামী দ্বীনি শিক্ষা প্রসারে কোটি টাকার ভূমি দানের ঘোষণা করলেন কলেজের অধ্যক্ষ মাছুদ রানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল গ্রামে কবরস্থান ও কওমী মাদ্রাসা সম্প্রসারণে কোটি টাকা মূল্যের সম্পত্তি দানের ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের

হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারিচালিত রিকশায় হাসপাতাল যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারালেন বাবা ও ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া

সৌদি আরব যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর

নিজস্ব প্রতিবেদক: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বৃহস্পতিবার স্থানীয়

দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ

জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক শক্তি ও পরিপক্বতার প্রতিফলন। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ যত স্বচ্ছ ও প্রশ্নমুক্ত হবে, ততই জনগণের আস্থা দৃঢ় হবে। কিন্তু