মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির গোপন কারখানা সনাক্ত, গ্রেপ্তার ২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাল পাসপোর্ট তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে শত শত জাল পাসপোর্ট, ভুয়া সনদপত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেপং এলাকার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইউনিট। সেখানেই বাংলাদেশ, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিয়ানমারের নাগরিকদের জন্য জাল পাসপোর্ট তৈরি হতো।

এছাড়া মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য প্রয়োজনীয় ফরেন ওয়ার্কার্স মেডিক্যাল এক্সামিনেশন মনিটরিং এজেন্সি (FOMEMA)-র ভুয়া সনদপত্রও উদ্ধার করা হয়েছে।

ইমিগ্রেশন কর্মকর্তাদের তথ্যমতে, এই চক্র প্রতিটি জাল পাসপোর্ট তৈরির জন্য ৪০০ রিঙ্গিত চার্জ করত। অভিযানের সময় গ্রেপ্তারদের একজন মাত্র ১০ মিনিটে একটি ভুয়া পাসপোর্ট প্রস্তুত করে দেখান। আটক দুইজনের একজন বলেন, “আমি দিনে ২০ থেকে ৩০টি পাসপোর্ট তৈরি করি। একটি পাসপোর্ট বানাতে ৩০ মিনিটের বেশি লাগে না। আমি নিজ ইচ্ছায় কাজ করি না, বসের নির্দেশেই করি। জানি না এগুলো কার জন্য তৈরি হয়।”

তারা আরও দাবি করেন, মালয় ভাষা জানেন না এবং মাসিক ২,৫০০ রিঙ্গিত বেতনে কাজ করতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই সিন্ডিকেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার আসত এবং নির্দিষ্ট একটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ লেনদেন হতো। ওই অ্যাকাউন্টের মালিকও একজন বাংলাদেশি বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, চক্রটির পেছনে জড়িত মূলহোতাদের শনাক্তে তদন্ত চলছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তারে আরও অভিযান চালানো হবে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিদের সুনাম ক্ষুণ্ন করে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করালেন বণিক সমিতির সভাপতি

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর শহরে পর্দা লাগানো একটি দোকানে কিছু লোক খাবার খাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে সেই দোকানে

ঈদযাত্রার চাপ: যমুনা সেতু দিয়ে একদিনে পারাপার ৫১ হাজারের বেশি যানবাহন

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৮ মার্চ) সেতু দিয়ে মোট ৫১

টেকনাফে ডাকাত দলের সাথে গোলাগুলি : অস্ত্র গুলির বৃহৎ চালানসহ যুবক উদ্ধার 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ী এলাকায় যৌথবাহিনীর সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় কেউ হতাহত না হলেও এই অভিযানে ডাকাত

সুস্থ হয়ে রনি বললেন, ডাক্তার হলো দ্বিতীয় বিধাতা

গাজীপুর জেলা পুলিশ লাইনসে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে কৌতুক অভিনেতা রনি, পুলিশ কনস্টেবল জিল্লুরসহ পাঁচজন

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত ৫১

নিজস্ব প্রতিবেদক: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ভূঞাপুরে কমেছে কিশোর গ্যাংয়ের উৎপাত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে কমেছে কিশোর গ্যাংয়ের উৎপাত, কমেছে চাঁদাবাজী, নেই মারামারি। কিশোর গ্যাংয়ের মদদদাতা উপজেলা পরিষদের সাবেক একজন ভাইস চেয়ারম্যান আত্মগোপনে থাকায়