মালয়েশিয়ায় আনোয়ারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, শতবর্ষী মাহাথিরের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে শনিবার (২৬ জুলাই) ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ ও প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভে অংশ নেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং সদ্য শতবর্ষে পদার্পণকারী মাহাথির মোহাম্মদও।

বিক্ষোভকারীরা ‘তুরুন আনোয়ার’ (সরে দাঁড়াও আনোয়ার) লেখা ব্যান্ডানা ও কালো টি-শার্ট পরে কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে সমবেত হন এবং পরে স্বাধীনতা স্কোয়ারে মিছিল করে জড়ো হন। সেখানে বিরোধী দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। পুলিশ জানিয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা কমপক্ষে ১৮ হাজার।

প্রধানমন্ত্রী আনোয়ার ২০২২ সালের নভেম্বরে সংস্কারের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এলেও সাম্প্রতিক সময়ে কর বৃদ্ধির সিদ্ধান্ত এবং ভর্তুকি হ্রাসসহ নানামুখী অর্থনৈতিক পদক্ষেপের কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এসব সিদ্ধান্তের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সাধারণ জনগণ।

জনঅসন্তোষ প্রশমনে সরকার সম্প্রতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা, জ্বালানির দামে ভারসাম্য আনা ও অতিরিক্ত অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। তবুও তাতে জনরোষ কমেনি।

এক ইসলামী ছাত্র সংগঠনের ২৩ বছর বয়সী সদস্য নুর শাহিরাহ লেমান বলেন, “বর্ধিত কর ও বিদ্যুৎ শুল্ক সাধারণ জনগণের কাঁধেই বেশি বোঝা চাপাবে।”

এদিকে, সম্প্রতি দুর্নীতির মামলায় সরকারঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার ঘটনায় বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগও উঠেছে আনোয়ারের বিরুদ্ধে। শীর্ষ বিচারপতি নিয়োগে বিলম্ব নিয়েও সমালোচনা হচ্ছে। তবে আনোয়ার এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

বিক্ষোভে অংশ নিয়ে মাহাথির মোহাম্মদ বলেন, “নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চলছে, আর প্রকৃত অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছেন।” তিনি আনোয়ারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষদের হয়রানির অভিযোগও তোলেন।

মাহাথির ও আনোয়ারের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। ২০১৮ সালে বারিসান ন্যাশনাল জোট সরকারকে ক্ষমতা থেকে সরাতে একসঙ্গে হলেও অভ্যন্তরীণ বিরোধে তাদের জোট টিকেছিল মাত্র দুই বছর।

সূত্র: রয়টার্স

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা কঠিন

অনলাইন ডেস্ক: জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দো ধ্বংস করা কঠিন। এই স্থাপনাটি মাটির অন্তত ৮০ মিটার বা

প্লট বরাদ্দে দুর্নীতি: রেহানার সাত, হাসিনার পাঁচ, টিউলিপের দুই বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা

বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সভাপতি প্রার্থীসহ আহত অন্তত ৪০

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সভাপতি প্রার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন,

আজ সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রায় ২০ বছর পর আজ শনিবার সিরাজগঞ্জ জেলায় সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ

নুরাল পাগলার মাজারে হামলা-ভাঙচুর ও মরদেহে আগুন: সরকারের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলার মাজারে হামলা, ভাঙচুর, কবর অবমাননা ও মরদেহে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিএনপির ‘কথার টোন’ আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির ‘কথার টোন’ আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি রাজনৈতিক দলে