মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতায় ৩৬ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গি তৎপরতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে পরিচালিত অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া অভিযানে আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী আইনে শাহ আলম ও জোহর বারুর সেশন আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। আরও ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং বাকি ১৬ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

মন্ত্রী জানান, “আটককৃতরা মালয়েশিয়ায় আইএসের মতাদর্শ ছড়ানোর পাশাপাশি নিজেদের কমিউনিটির মধ্যে নিয়োগ সেল গঠন করে। এসব সেলের উদ্দেশ্য ছিল উগ্র মতবাদ প্রচার, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং নিজ দেশের বৈধ সরকার উৎখাতের প্রস্তুতি নেওয়া।”

তিনি আরও বলেন, “মালয়েশিয়া কখনোই বিদেশি উগ্রবাদীদের জন্য নিরাপদ আশ্রয় হবে না। স্থানীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে আমরা দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “মালয়েশিয়াকে কোনো সন্ত্রাসী সংগঠনের অপারেশনাল ঘাঁটি বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হলে কঠোর, দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পশ্চিম তীরে আত্মসমর্পণ করা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে আত্মসমর্পণকারী এবং নিরস্ত্র অবস্থায় থাকা দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স

পদ্মায় ভয়াবহ টর্নেডো, ভিডিও ভাইরাল

ঠিকানা টিভি ডট প্রেস: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো হয়েছে। আর সেই টর্নেডোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মরিচা

টাঙ্গাইলে বিনামূল্য রক্ত পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইল শহরের সন্তষস্থ মাদারখোলা এলাকায় বিনামূল্য রক্ত পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জিয়া স্মৃতি পাঠাগার ও মাওলানা

হজ অ‍্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন

অনলাইন ডেস্ক: হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেছেন, ‘হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি দুই কৃষককে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে, বাংলাদেশের জনতার হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার

রাসূল সাঃ এর ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাসুল সাঃ এর  ব্যঙ্গচিত্র অঙ্কনে প্রতিবাদে যশোর শহরে মুফাসসির পরিষদের উদ্যোগে মাওলানা হাসান আল মামুন এর সঞ্চালনায়, ২৫ শে অক্টোবর (রবিবার)  সমাবেশ ও বিক্ষোভ মিছিল