মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষক 

নিজেস্ব প্রতিবেদক: পুষ্টিগুণে ভরপুর টমেটো। কাঁচা বা রান্না করা, জুস বা কেচাপ, মিষ্টি, টক বা নোনতা যে কোনো উপায়েই এটি খাওয়া যায়। অনেকে আবার সালাদ বানিয়ে টমেটো খান। রান্নায় স্বাদ এবং রং আনতে টমেটোর জুড়ি মেলা ভার। টমেটো পটাশিয়ামের ঘাটতি পূরণ করে। এ ছাড়াও টমেটোতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে এবং অ্যান্টি-অক্সিডেন্ট লাইকোপিন যা আমাদের শরীরের  বিভিন্ন ঘাটতি পুরন সহ নানা রোগ ব্যাধি থেকে দূরে রাখে। এ কারনে টমেটো এর চাহিদা দিন-দিন বেড়েই চলেছে।

সম্প্রতি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া  উপজেলার আলিয়ারপুর গ্রামের মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে অধিক লাভবান হয়েছেন নেজাব আলি  নামে এক  কৃষক। মালচিং হলো এক ধরনের পলিথিন। তাকে অনুসরণ করে মালচিং পদ্ধতিতে এখন অনেকেই টমেটো চাষের স্বপ্ন দেখছেন।

উল্লাপাড়া  উপজেলার আলিয়ারপুর গ্রামের কৃষক নেজাব আলী জানান, মানব মুক্তি সংস্থা ( এমএমএস) এর মাধ্যমে খণ্ডকালীন একটি ট্রেনিং করে বাড়ির সাথে মাত্র দশ শতাংশ  জমিতে বেড প্রস্তুত করে চলতি বছরের অক্টোবর এর শেষে চারা রোপণ করে মালচিং পদ্ধতিতে  টমেটো চাষ শুরু করেছি। বর্তমানে আমার তৈরী করা বাগানে প্রতিটা গাছে বিপুল পরিমান টমেটো ধরে আছে।যা অনেকেই দেখতে আসছেন। আমি ইতোমধ্যে প্রায় ৮ মন টমেটো বাজারে বিক্রি করেছি।

এমএমএস কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল  জানান, মালচিং হলো এক ধরনের পলিথিন। যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রোগজীবাণু থেকেও গাছকে রক্ষা করে। অতিরিক্ত পানি রোধ করে। গাছের গোড়ায় আগাছা হয় না। এই পদ্ধতিতে টমেটো চাষ করতে হলে প্রথমে জমি তৈরি করে মাটির সঙ্গে প্রয়োজন মতো সার মিশিয়ে নিয়ে বেড তৈরি করতে হয়।

বেডের প্রস্থ হবে এক মিটার। এক বেড থেকে আরেক বেডের দূরত্ব হবে ৩০ সেন্টিমিটার। এরপর জমিতে তৈরি করা সবকটি বেড মালচিং পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। পলিথিনের নিচে যাতে পানি প্রবেশ করতে না পারে তাই বেডের চারপাশে পলিথিনের উপরে ভালোভাবে মাটিচাপা দিতে হবে। বেডে চারা রোপণের জন্য ১৮ ইঞ্চি দূরত্ব রাখতে হবে। এরপর চার ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে ছিদ্র করে ওই ছিদ্রে টমেটোর চারা রোপণ করতে হবে।

উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্না ইয়াসমিন সুমি বলেন, এ উপজেলায় কৃষির বৈচিত্র্য প্রকাশ করা সম্ভব নয়। এখানে বিভিন্ন বিল সহ নীচু ও  সমতল এলাকার  ইউনিয়নে কৃষিতে সবচেয়ে বেশি পরিবর্তন ঘটেছে কতিপয় নিবেদিত কৃষকদের কারনে। বর্তমানে এখানে যে সকল ফসল উৎপাদিত হচ্ছে তার মধ্যে টমেটো চাষ করে আলিয়ারপুরের নেজাব আলী-সহ বেশ কয়েকজন কৃষক ব্যাপক হারে সফলতা পেয়েছেন।

টমেটো চাষ লাভজনক হওয়ায় স্থানীয় চাষিদের মধ্যে আগ্রহ বাড়ছে। টমেটোর ফলন এবং দাম দুটিই ভালো হওয়ায় তারা বেজায় খুশি। তাদের এ সাফল্য দেখে এখন অন্য চাষিরাও উদ্বুদ্ধ হচ্ছে। মানব মুক্তি সংস্থার এহেন মহতী উদ্যোগ সমূহকে সাধুবাদ জানাই।

কৃষি অফিসারের মতে, মালচিং ব্যবহার করলে জমিতে প্রায় ১০ থেকে ২৫ ভাগ আদ্রতা সংরক্ষণ করা সম্ভব। এ পদ্ধতি খুবই সুন্দর একটা পদ্ধতি। এ পদ্ধতিতে টমেটো চাষ করলে জমিতে আগাছা হয়না বললেই চলে। মালচিং পেপারে কার্বন থাকার কারণে আদ্রতা ধরে রাখে এবং সারের গুনাগুন ঠিক থাকে ফলে ফলনও বৃদ্ধি পায়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত, সীমান্তে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আট বছরেও নিজ দেশে ফিরতে পারেনি। বরং সীমান্ত পেরিয়ে নতুন অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এর মধ্যে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে

চব্বিশ ঘণ্টার ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার দেশজুড়ে তীব্র ভূমিকম্পের ২৪ ঘণ্টা না যেতেই গাজীপুরের বাইপাইল আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড

মরক্কোতে দুর্নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল তরুণ প্রজন্ম

অনলাইন ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। শনিবার অন্তত ১১টি শহরে শত শত তরুণ বিক্ষোভে অংশ নেয়। সিএনএনের প্রতিবেদনে জানানো

সিরাজগঞ্জ মেডিকেল কলেজে নামফলক ভাঙচুর ও পরিচালকের অপসারনের দাবীতে বিক্ষোভ 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শিয়ালকোলে অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে পড়েছে স্থানীয়রা। সোমবার

আদানি পাওয়ারের বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করের বোঝাও বাংলাদেশের ওপর!

নিজস্ব প্রতিবেদক: আদানি পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানি করা বিদ্যুতের জন্য বাজারমূল্যের তুলনায় বেশি দাম দিতে হচ্ছে বাংলাদেশকে। সরকারের নিযুক্ত একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটির প্রতিবেদনের বরাতে

রায়গঞ্জে ভূমি অধিগ্রহণকৃত জমির সঠিক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে রেলপথ নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির সঠিক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ঢাকা–বগুড়া মহাসড়কের দাথিয়া