মার কোনো ব্যবহার-কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমা প্রার্থী : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে দোয়া প্রার্থণা করেন।,

তারেক রহমান বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা কালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন।

আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় উনার কোনো ব্যবহারে, উনার কোনো কথায়, যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।

বক্তব্য বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা করেছেন তারেক রহমান। তিনি বলেন, দোয়া করবেন, আল্লাহ তায়ালা যাতে উনাকে বেহেশত দান করেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার নামাজে জানাজা পড়েন লাখ লাখ জনতা।

বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।,

সাবেক এই প্রধানমন্ত্রীর নামাজে জানাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন রাষ্ট্র থেকে আগত অতিথি, রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের চার সমুদ্র বন্দর–চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়াবিদ মো. ওমর

তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। এবার ছাত্রদল নেতা সাম্য হত্যার

কুষ্টিয়ায় আসামির ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, ছেলে সহ আ.লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় অভিযানের সময় আসামির ছুরিকাঘাতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইসরাফিল আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬

১৩ মাসে ২২০ নেতাকর্মী বহিষ্কার, তবুও থামছে না বিএনপির বিতর্কিত কর্মকাণ্ড

যশোর প্রতিনিধি: দখল ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইভাবে

ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ায় সৈন্যদের প্রশংসায় পাক সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট: ভারতের বিরুদ্ধে প্রতিশোধ ও দেশটিকে কঠোর বার্তা দেওয়ায় ফ্রন্টলাইনের সৈন্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ফিল্ড মার্শাল মুনির