”মার্চ ফর জাস্টিসে” পুলিশি হামলার শিকার হয়েও আন্দোলনে সক্রিয় ছিলেন অনন্যা

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি; ৩১ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ঘোষণা করা হয় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি। প্রতিবারের মতো ভয়কে জয় করেই সেদিন বেলা ১১টায় আন্দোলনে যোগ দেন অরিন তাসনিম অনন্যা।

ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়া এলাকার অরিন তাসনিম অনন্যা বর্তমানে নবম শ্রেণির শিক্ষার্থী।

গত বছরের ৩১ জুলাই বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলার আর্টগ্যালারি মোড় এলাকায় একত্রিত হতে শুরু করেন শিক্ষার্থীরা। বরাবরের মতোই সেদিন বড় ভাই-বোনদের সাথে আন্দোলনে যোগ দেন নবম শ্রেণির অরিন তাসনিম অনন্যা। পরে সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা যখন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের প্রথম ফটকের সামনে আসে, তখনই তারা পুলিশের বাধার সম্মুখীন হন।

পরে শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং শুরু করে লাঠিচার্জ। এ সময় সবার ছুটোছুটিতে রাস্তায় পড়ে যান অরিন তাসনিম অনন্যা। তখনই পুলিশের হামলার শিকার হন তিনি।

তবুও রাজপথ ছাড়েননি অনন্যা। লড়েছেন শেষ অবধি।

আন্দোলনের দিনগুলোর কেমন ছিল বাংলা এডিশনকে অনন্যা বলেন,

“শুরুতে একদমই সাপোর্ট ছিল না বাসা থেকে। লুকিয়ে লুকিয়ে আসতাম আন্দোলনে। বড় ভাইয়া-আপুরা আমাদের আগের দিন বলতো আন্দোলন আছে। পরে তাদের সাথেই শুরু থেকে ছিলাম। তবে আমাদের স্কুল থেকে শুরুতে তেমন কেউ ছিল না, আমরাই কয়েকজন আসছিলাম।

মার্চ ফর জাস্টিস যেদিন ছিল, সেদিন আর্টগ্যালারি মোড় থেকে আমরা কোর্টের দিকে যাচ্ছিলাম। তখন কোর্টের সামনে পুলিশ বাধা দেয়। এরপর আমরা তবুও এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। আমরা মেয়েরা সামনের সারিতে ছিলাম, আমিও একেবারে সামনে ছিলাম। পুলিশ যখন লাঠিচার্জ শুরু করে, তখন আমি পড়ে যাই। সে সময় একটা পুলিশ আমার ওপর হামলা করে। পরে সবাই এগিয়ে এলে আমি সেখান থেকে সরে যাই।

একদফা সংঘর্ষের পরেও আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। পরে বাসায় নিউজ দেখে ভিডিও দেখে। শুরুতে বকা দিলেও পরে আর মানা করেনি। ওইদিন আমি না বলেই এসেছিলাম স্কুলের কথা বলে।

নতুন বাংলাদেশ নিয়ে কী প্রত্যাশা করেন, এমন প্রশ্নে অনন্যা বলেন, “আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে তবেই একটি সুন্দর বাংলাদেশ সম্ভব।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আরও কম দামে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত

নিজস্ব প্রতিবেদক: উৎপাদিত পেঁয়াজের রপ্তানি বাড়াতে ন্যূনতম রপ্তানি মূল্য ১০০ ডলার পর্যন্ত কমিয়েছে ভারত। আগে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৪০৫ মার্কিন ডলার নির্ধারণ

বিএনপি-ছাত্রদলের প্রোফাইল ‘না’ পোস্টারে সয়লাব

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি বলছে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গেই

সিরাজগঞ্জে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে পরিবার অবরুদ্ধ করার অভিযোগ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ইটালী পূর্বপাড়া গ্রামে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ

গাজায় আলজাজিরার পাঁচ সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে স্থাপিত আলজাজিরার মিডিয়া টেন্টে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে পাঁচ সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে রয়েছেন আলজাজিরার সাংবাদিক

মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি ইরানের

অনলাইন ডেস্ক: ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার

বাংলাদেশ ব্যাংকে আজ থেকে সরাসরি গ্রাহকসেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ব্যাংক আজ রোববার থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বদল এবং অটোমেটেড চালানসহ সরাসরি গ্রাহকসেবা বন্ধ করে দিচ্ছে। একযোগে মতিঝিলসহ সব অফিস