মায়ের অসুস্থতায় কেন্দ্রে দেরি, পরীক্ষায় বসতে না পেরে ভেঙে পড়ল বাবাহারা আয়েশা

অনলাইন ডেস্ক: মায়ের স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছায় বাবাহারা আয়েশা। আর মাত্র দেড় ঘণ্টার দেরির কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে, রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে।

ভুক্তভোগী ছাত্রী আয়েশা, মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সকাল ১০টায় পরীক্ষার শুরুর প্রায় দেড় ঘণ্টা পর কেন্দ্রে পৌঁছালে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক তাকে পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেন।

পরীক্ষাকেন্দ্রে আসা আয়েশার খালা জানান, “আয়েশার বাবা অনেক আগেই মারা গেছেন। আজ সকালে হঠাৎ তার মা স্ট্রোক করেন। মাকে হাসপাতালে ভর্তি করে তড়িঘড়ি করে কেন্দ্রে পৌঁছালেও ততক্ষণে নির্ধারিত সময় পেরিয়ে গেছে।”

এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। নেটিজেনরা বলছেন, মানবিক বিবেচনায় আয়েশাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল) নিজের ফেসবুক পোস্টে আয়েশার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

তিনি লেখেন, “আজকের পরীক্ষাটি যেন মেয়েটি পরবর্তীতে দিতে পারে—সে ব্যবস্থা সরকার নিতে পারে। যদি না নেয়, তবে উচ্চ আদালতের দরজা তার জন্য উন্মুক্ত। প্রয়োজন হলে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা আমি দিতে প্রস্তুত।”

তিনি আরও উল্লেখ করেন, “এর আগেও আমার করা মামলায় মতিঝিলের একটি কলেজের ১৩২ জন ছাত্রী রেজিস্ট্রেশন না করেও সুপ্রিম কোর্টের আদেশে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পেরেছিল।”

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয়েছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এবার পরীক্ষার্থী সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামাইয়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে সিরাজগঞ্জে শাশুড়ির আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইয়ের নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়ম খাতুন নামের এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে কায়েমপুর ইউনিয়নের

বন্ধুর বাড়িতে আত্মহত্যার চেষ্টা, শঙ্কামুক্ত হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে

বেলকুচিতে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে সমাবেশ ও আলোচনা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ

রায়গঞ্জে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে ভর্তি ফি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  এইচএসসি পর্যায়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফি প্রদান করা হয়েছে। সোমবার সকালে

আশা জাগিয়েও মন্ত্রিত পেলেন না মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। এর আগে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণের প্রশংসা করেছে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের