মায়ের অপমানের প্রতিশোধ নিতে ১০ বছর পর নৃশংস খুন

অনলাইন ডেস্ক: মাত্র ১১ বছর বয়সে মায়ের অপমান সহ্য করতে হয়েছিল সোনু কাশ্যপকে। সেই ঘটনার প্রতিশোধ নিতে তিনি অপেক্ষা করেছেন এক দশক। শেষ পর্যন্ত ২১ বছর বয়সে, মায়ের অপমানের জবাব দিতে গিয়ে হত্যা করেছেন সেই ব্যক্তিকে—যিনি একসময় প্রকাশ্যে তার মাকে চড় মেরেছিলেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্ণৌতে। গত ২২ মে কল্যাণপুর এলাকায় মনোজ কুমার (৩২) নামে এক ব্যক্তিকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন সোনু ও তার সহযোগীরা। সোমবার (২১ জুলাই) উত্তর প্রদেশ পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

লক্ষ্ণৌর পুলিশ জানায়, ২০১৫ সালে সোনুর বয়স ছিল ১১ বছর। সে সময় তার মাকে প্রকাশ্যে মারধর করেন মনোজ কুমার। ওই ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন তার মা, এমনকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে মৃগী রোগে আক্রান্ত হন। মায়ের সেই অপমান ও কষ্টের কথা ভুলতে পারেননি সোনু।

সম্প্রতি লক্ষ্ণৌর মুনশিপুলিয়া ক্রসিং এলাকায় নারকেলের পানি বিক্রি করতে দেখে মনোজকে চিনে ফেলেন সোনু। এরপর প্রতিশোধ নিতে বন্ধুদের নিয়ে পরিকল্পনা করেন। ২২ মে মনোজের কাজ শেষে ফেরার পথে তাকে ওৎ পেতে থাকা সোনু প্রথমে লোহার রড দিয়ে আঘাত করেন। পরে তার চার বন্ধু—সানি কাশ্যপ (২০), সালমান (৩০), রঞ্জিত কুমার (২১) ও রহমত আলী (২৫)—মনোজকে নির্মমভাবে মারধর করেন। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যান।

হত্যার প্রায় দুই মাস পর, একটি কমলা রঙের টি-শার্টে ধরা পড়ে হত্যার সূত্র। ‘সিম্পসন’ কার্টুন প্রিন্ট করা সেই টি-শার্ট মনোজ হত্যার সময় ব্যবহৃত হয়েছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে টি-শার্টটির ছবি দেখে তদন্ত শুরু করে পুলিশ। পরে একজন তরুণের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ছবিতে একই টি-শার্ট দেখা যায়।

সেখানে থেকে প্রযুক্তির সহায়তায় ওই তরুণের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর ডেলিভারি বয়ের ছদ্মবেশে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সোনু কাশ্যপ মনোজকে হত্যার দায় স্বীকার করেন।

লক্ষ্ণৌর পূর্ব বিভাগের উপ-পুলিশ কমিশনার শশাঙ্ক সিং বলেন, “ঘটনার দিন সোনু তার বন্ধুদের নিয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায়। আমরা প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী সালাহউদ্দিন আহমদ।

জবি ছাত্রদল নেতা খুন: এখনো মামলা হয়নি, থানায় অপেক্ষায় স্বজনরা

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার আরমানিটোলায় একটি বাসায় টিউশনিতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি জোবায়েদ হোসাইন খুনের ১৬

সিরাজগঞ্জ -৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া, সলঙ্গা আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা

বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ শনিবার। এদিন বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন

সিরাজগঞ্জ তাড়াশে সেতুর সরঞ্জাম গায়েব, দুদকের অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় একটি পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলাকালে ঘটেছে অনিয়মের অভিযোগ। নিয়ম অনুযায়ী ভাঙা সেতুর সরঞ্জামাদি নিলামের মাধ্যমে

চার গ্রুপে বিভক্ত বিএনপি, সর্বশক্তি নিয়ে মাঠে জামায়াতের একক প্রার্থী,গোপন তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন একাধিক নেতা। তারা এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। পাশাপাশি