মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে নির্বাচনের দিন কেন্দ্র দখল এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আইনি ব্যাবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

এ সময় ববি হাজ্জাজ বলেন, মামুনুল হকের নির্দেশেই তার নেতা-কর্মীরা যখন কেন্দ্র দখল করতে চায়, তখন বিএনপির সমর্থকেরা তাদের বাধা দিলে তাদের ওপর হামলা চালায়। এতে একাধিক কেন্দ্রে প্রায় শতাধিক বিএনপিকর্মী আহত হন। আহতদের মধ্যে হায়দার আলীর অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, তিনি এখন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার হুকুম দেওয়ায় মামুনুল হককে প্রধান আসামি করে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ববি হাজ্জাজ।

এছাড়াও মোহাম্মদপুরে মাদক ও সন্ত্রাস দমনে সিসি ক্যামেরা, পুলিশ বক্স স্থাপন এবং টহল টিম বৃদ্ধি সহ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ নিলাম ছাড়াই ব্রিজের রড বিক্রির অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। একটি পুরান ব্রিজের সিংহভাগ রড বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে ট্রাকে

এবার ইরানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি সংস্থা রসাটম ইরানে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সম্ভাবনা নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করছে। শুক্রবার এ তথ্য জানান রসাটমের

নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে বিচারিক (ম্যাজিস্ট্রেসি) ক্ষমতাসহ দায়িত্ব পালন করতে চান সশস্ত্র (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যরা। এর সপক্ষে তাদের যুক্তি, বিচারিক ক্ষমতাসহ

দুই আওয়ামী চেয়ারম্যান নিয়ে বিএনপি নেতার সমাবেশ

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ের বোদা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে দুই আওয়ামী লীগ নেতার মাঝে বসে বিএনপির কেন্দ্রীয় নেতার সমাবেশ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু

ফিলিস্তিনের পতাকা তোলায় হজযাত্রী আটক, সৌদির বিরুদ্ধে সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালনের সময় মক্কার গ্র্যান্ড মসজিদে কাবার পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় এক মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। এ