‘মামলা বাণিজ্যর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক: মামলা বাণিজ্যর সঙ্গে যেই জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) জাহাঙ্গীর আলম।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় গাজীপুরের গাছা থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের সকল থানার মামলাগুলো অনলাইন ভিত্তিক করা হচ্ছে। সাংবাদিকদের ওপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, মামলা বাণিজ্য সঙ্গে পুলিশ অথবা যে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে অনেককে শাস্তির আওতায় আনাও হয়েছে।

এছাড়া মামলার সংখ্যা এবং আসামির সংখ্যা বেশী হাওয়ায় তা তদন্ত করতে সময় লাগছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘দেশের অনেক থানায় নিজস্ব ভবন না থাকার কারণে ভাড়া করা ভবনে পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার পুলিশের থাকা এবং খাওয়ার ব্যবস্থা কেমন এই বিষয়ে পরিদর্শন করতে এসেছি।’

এ সময় পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান,অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার নুর মোহাম্মদ নাসির উদ্দিন, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদসহ গাজীপুর মেট্রোপলিটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বাবুল হোসাইন শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রতনকান্দি গ্রামের সার্বিক উন্নয়ন সমস্যা সমাধানের করণীয় ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরাম” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ৯টায়

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার

এনায়েতপুরে জামায়াত কর্মী হত্যায় আ’লীগের ৩০ জনের নামে মামলা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর কর্মী ওয়ারেছ আলী (৫৫) হত্যার ঘটনায় দীর্ঘ ১২ বছর পর মামলা হয়েছে। এ মামলায় এনায়েতপুর থানা আওয়ামী

ইসিতে সাবেক ৩ সিইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ, থানায় মামলার প্রস্তুতি

অনলাইন ডেস্ক: বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান কমিশনের

২১ আগস্ট গ্রেনেড হামলা লিভ টু আপিল শুনানি মঙ্গলবার

অনলাইন ডেস্ক: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আগামীকাল মঙ্গলবার নির্ধারণ করেছেন আদালত। আজ সোমবার সকালে

মেঘালয়ে বাংলাদেশি নাগরিক পিটিয়ে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় অবৈধ অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম পিটিআই