মামলা থেকে বাদ দিতে চাঁদা দাবি, অডিও ভাইরালের পর জিডি স্বেচ্ছাসেবক দল নেতার

বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনায় বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার বাদী স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদা দাবির একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অডিওতে শোনা গেছে, বাদী হিসেবে মামলা থেকে বাদ দিতে এক আসামির নিকট চাঁদা দাবি করছেন। শুক্রবার রাতে ছাত্রলীগ নেতা রাফান জোমাদ্দার আকাশ তাঁর ফেসবুকে অডিওটি ফাঁস করেন।

স্বেচ্ছাসেবক দল নেতার নাম মো. ইসমাইল হোসেন সোহাগ। তিনি সংগঠনের বামনা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক। ভাইরাল হওয়া অডিও রেকর্ড তাঁর নয় দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি), করেছেন তিনি। এ নেতা নিজের ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, অডিও ফাঁসকারী ছাত্রলীগ নেতা রাফান জোমাদ্দার আকাশ নামে কাউকে তিনি চেনেন না।

বিএনপির অফিস ভাঙচুরের মামলার ৩৬ নম্বর আসামি আকাশ ফেসবুকে লিখেছেন, মামলার বাদী যদি তাকে না চেনেন, তাহলে কীভাবে তাঁকে আসামি করেছেন। বামনা উপজেলায় অডিও রেকর্ড নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অডিওতে শোনা গেছে, ছাত্রলীগ নেতা উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের মামলার বাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহ্বায়ক মো. ইসমাইল হোসেন সোহাগকে ফোন করেন।

ফোনে ছাত্রলীগ নেতা বলেন, ‘আমি বিগত ১৬ বছরে কিছুই করতে পারিনি। টিআর, কাবিখা এসবের শুধু নামই শুনেছি, এখন আপনাকে যা দিতে হবে তা এক ভাইয়ের কাছ থেকে এনে দিতে হবে। এখন কয় টাকা দিতে হয় বলেন, আমি এনে দেই।’

স্বেচ্ছাসেবকদল নেতা বলেন, ‘ওই ‘হা…রে ফোন দে (জনৈক এক পুলিশ সদস্য), ওরে ক’। জবাবে ছাত্রলীগ নেতা বলেন, সেতো মোরে ১০ এর কথা বলছে, এখন আপনি যেটা বলবেন সেটা।’ জবাবে মামলার বাদী বলেন, ‘মোরে কয় ৩০ আর তোরে কয় ১০। হা…রে লাগে এহন কেনু।

ছাত্রলীগ নেতা বলেন, ‘৩০ হাজার? সে যদি আপনাকে ৩০ হাজার বলে থাকে, তাহলে আমি এতো টাকা পামু কই বলেন?’ জবাবে নেতা বলেন, ‘এহন তুই যা দেও যা হরো হ্যার লগে কথা কইয়া হর। তুই আবার রেকর্ড কইরা মোরে ভোগে হালাইস না।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ নভেম্বর বামনা বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. ইসমাইল হোসেন সোহাগ। মামলায় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগসহ ১১৬ জনকে আসামি করা হয়।

ভিডিও ছড়ানোর ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল হোসেন সোহাগ শনিবার (২২ ফেব্রুয়ারি), বামনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর নামে অশ্লীল ও মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে গালাগাল করেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছে ভাতিজা রুহুল আমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিমের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছে ভাতিজা রুহুল আমিন। সম্প্রতি রুহুল আমিন তার

জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে

ঈদযাত্রায় লঞ্চের টিকিট কাটতে লাগবে এনআইডি কপি: বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (১২

[শিক্ষা মূলক গল্প] সেই দিন থেকে, কারো কথা কানে তুলি না – কবির বিন সামাদ

  হ্যা একটা গল্প পড়েছিলাম – এক ব্যক্তি নাকি তার বউ কে নিয়ে গাঁধার পিঠে চড়ে যাচ্ছিলো। পথিমধ্যে কিছু লোক তার সমালোচনা শুরু করলো এই

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। রবিবার সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

নিজস্ব প্রতিবেদক: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের দুই সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল হিসাবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন